প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলার ধনবাড়ী উপজেলায় আজ বাস এবং মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় রিতা আক্তার (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরও দু’জন।
আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ধনবাড়ী উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নল্যা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার ভুয়াপুর থেকে জামালপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে জামালপুর থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী রিতা আক্তার নিহত হন। এ ঘটনায় রিতা আক্তারের স্বামী সাখাওয়াত হোসেন (৬০) এবং ছেলে আরিফ (২৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, পরে তাদের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বিষয়টি নিশ্চিত করে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন