প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাছের ঘেরে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোশারফ খান (৪০) নামে এক মাছচাষির মৃত্যু ঘটে।
বুধবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোশারফ খান ওই গ্রামের দবির খানের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তিনি নিজের মাছের ঘেরে বিদ্যুতের লাইন ঠিক করতে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে সাড়ে ৯টার দিকে এক পথচারী ঘেরের পাশে যাওয়ার সময় পানির মধ্যে তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের খবর দিলে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে বিষয়টি জানান।
খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন