প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালির পুরো নজরদারি ও দেখভালের দায়িত্ব নিজেদের সশস্ত্র বাহিনীর হাতে দিতে চায় ইরান। দেশটির পার্লামেন্ট সদস্য ইব্রাহিম রেজাই এই নতুন নিরাপত্তা পরিকল্পনার বিষয়ে জানিয়েছেন। খবরটি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
পরিকল্পনাটি কার্যকর হলে এই পানিপথে জাহাজ চলাচল এবং তল্লাশি চালানোর একমাত্র ক্ষমতা থাকবে কেবল ইরানের। দেশটির সশস্ত্র বাহিনী এ বিষয়ে সরাসরি তদারকি করবে।
ইব্রাহিম রেজাই স্পষ্ট জানান যে, যেসব জাহাজ এই পানিপথের মাধ্যমে ইরানের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে, শত্রুভাবাপন্ন আচরণ করবে অথবা গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকবে—সেগুলোকে এই প্রণালিতে প্রবেশ করতে দেওয়া হবে না। একই সঙ্গে এই পথ ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে পারাপারের মাশুল বা ফি নেওয়ার নিয়মও সেনাবাহিনী ঠিক করবে।
তিনি আরও হুঁশিয়ারি দেন যে, পৃথিবীর কোথাও যদি ইরানের কোন ক্ষতি করার চেষ্টা করা হয়, তাহলে হরমুজ প্রণালি ব্যবহার করে সংশ্লিষ্ট দেশের ওপর পাল্টা ব্যবস্থা নেবে তেহরান। সেই ক্ষেত্রে দায়ীদের ওপর বাড়তি কর বসানো অথবা তাদের জাহাজ ও সম্পদ আটকে রাখার মতো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন