প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র ইরানে রাতভর নতুন করে হামলা চালিয়েছে। এর জবাবে এখন কাতার, বাহরাইন ও কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। হামলার লক্ষ্য হচ্ছে এসব দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং অন্যান্য সামরিক অবকাঠামো।
ইরানের ছোড়া মিসাইল অথবা ড্রোনের কারণে বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজানো শুরু হয়ে গেছে। দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিকটবর্তী নিরাপদস্থানে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, কুয়েতের একটি ঘাঁটিতে ইরানের সেনাদের হামলায় কেঁপে উঠেছে।
অন্য একটি সূত্র থেকে জানা গেছে, বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরের দিকে হামলা চালানো হয়েছে, যার ফলে সেখানে থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পাল্টা হামলা শুরু হয়েছে, তবে যুদ্ধের প্রথম দিকে হামলার যে তীব্রতা ছিল, সেটি এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানায়, যুক্তরাষ্ট্র তাদের গোলেস্তান প্রদেশের একটি রেলসেতুর ওপর ক্রুজ মিসাইল ছুড়েছে। এবং এ সম্পর্কে জানানো হয়েছে যে, সেতুতে হামলার কঠোর জবাব দেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন