০৪:৪৫ পি.এম
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু ঘটেছে। এই একই সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৪৪৫ রয়েছে।
মঙ্গলবার (৪ মে) স্বাস্থ্য অধিদফতরের হাম সম্পর্কিত প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: আ. লীগ ফিরলে প্রথমে তারেক রহমানকে হত্যা করবে, দাবি নাসিরুদ্দীন পাটওয়ারীর
প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। এতে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৩১৭ জনে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের কারণে ২ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে সন্দেহজনক কারণে ২ শিশুর মৃত্যু ঘটেছে। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগের মধ্যে ঘটেছে। এই বিভাগের ঢাকা জেলায় ২ শিশুর মৃত্যু হয়েছে।
গেল ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যু ঘটে ২৬৩ জনের। আর নিশ্চিত হাম রোগে মৃত্যু ঘটেছে ৫৪ জনের।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ১৮৬। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪২ হাজার ৯৭৯। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ২৫৯। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৬।
আরও পড়ুন: ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তির অবিশ্বাস ব্রাজিলের
মোট সন্দেহজনক হাম রোগী ভর্তি হওয়ার সংখ্যা ২৯ হাজার ৮৩১। হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ২৬ হাজার ৩৬৮ জন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন