প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরায়েলি বিমান হামলা ও বোমাবর্ষণের কারণে বাস্তুচ্যুত হওয়া ৮ লাখ ৫০ হাজারের বেশি লেবানিজ তাদের নিজ নিজ এলাকায় ফিরে গেছে বলে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে যে, দেশটিতে মানবিক সংকট এখনো কাটেনি।
মঙ্গলবার একটি বিবৃতির মাধ্যমে ইউএনএইচসিআর জানায়, প্রায় ৮ লাখ ৬০ হাজার মানুষ তাদের নিজ এলাকায় ফিরে এলেও, এখনো প্রায় ৩ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে অন্তত ২২ হাজার মানুষ যৌথ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। অনেকে স্বজনদের বাড়িতে কিংবা অতিরিক্ত জনবহুল ভাড়া বাসায় থাকছেন।
সংস্থাটি আরও জানায়, যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও, গত সপ্তাহে দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলার ফলে আবারও মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
চলতি বছরের শুরুতে ইসরায়েলি আগ্রাসনের সময় সংঘাতের তীব্র পর্যায়ে লেবাননের অভ্যন্তরে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে ছিল। ইউএনএইচসিআর বলছে, সংঘাতের তীব্রতা কমলেও, বিমান হামলা এখনো মানুষের জীবনের জন্য হুমকি হয়ে রয়েছে।
পাশাপাশি, চলাচলে বিধি-নিষেধ, সামরিক তৎপরতা ও অবিস্ফোরিত যুদ্ধাস্ত্রের ঝুঁকি দক্ষিণ লেবানন এবং বেকা অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় মানুষের নিরাপত্তা ও স্থায়ী পুনর্বাসনের পথে বাধা হয়ে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন