প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের সুপারস্টার এবং নাইট রাইডার্স গ্রুপের সহ-মালিক শাহরুখ খানের নেতৃত্বে, নাইট রাইডার্স গ্রুপ বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস গড়ার পথে এগিয়ে গেছে। তারা নিজেদের দেশের বাইরে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ এবং পরিচালনার নজির স্থাপন করেছে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে উদ্বোধিত হলো বিশ্বের প্রথম ফ্র্যাঞ্চাইজি-নির্মিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নতুন এই নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ম্যাচে মুখোমুখি হয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এবং ওয়াশিংটন ফ্রিডম। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সম্ভাবনার একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।
এটি শুধুমাত্র একটি নতুন স্টেডিয়াম নয়; বরং লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের জন্য একটি স্থায়ী ঠিকানা গড়ে তোলার জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। বিশ্বমানের অবকাঠামো নির্মাণ করে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বিকাশে নাইট রাইডার্স গ্রুপের প্রতিশ্রুতির প্রমাণ হিসেবে এই প্রকল্প কাজ করছে।
আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে নির্মিত স্টেডিয়ামটিতে রয়েছে মূল স্কয়ারে আটটি উইকেট, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর নির্ধারিত মানসম্মত মাঠের পরিমাপ এবং ১২০ ফুট উচ্চতার ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। স্টেডিয়াম নির্মাণের জন্য প্রায় ৩২ হাজার মেট্রিক টন মাটি স্থানান্তর করা হয়েছে।
শাহরুখ খান এক বিবৃতিতে জানিয়েছেন, যে স্বপ্ন নিয়ে তারা যাত্রা শুরু করেছিলেন, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা তাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ফেয়ারপ্লেক্স ও নাইট রাইডার্সের এই দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে তারা শুধুমাত্র একটি ক্রিকেট স্টেডিয়াম গড়ে তুলছেন না; বরং এমন একটি স্থান নির্মাণ করছেন, যেখানে সম্প্রদায়ের বন্ধন, একসঙ্গে উদযাপন, প্রাণচাঞ্চল্য ও বিনোদনের সমন্বয় ঘটবে।
তিনি আরও জানান, এটি শুধু খেলাধুলার জন্য নয়; এটি বিনোদন, পরিবার এবং আজীবন মনে রাখার মতো স্মৃতি তৈরির জন্য একটি জায়গা। তাদের আশা, এটি লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের স্থায়ী ঠিকানায় পরিণত হবে এবং আগামী প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করবে। এই স্টেডিয়াম লস অ্যাঞ্জেলেসের মানুষের জন্য, বিশ্বের ক্রিকেটপ্রেমীদের জন্য এবং সমগ্র নাইট রাইডার্স পরিবারের জন্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন