প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট ১শ ২২ কোটি ২১ লাখ ৪৯ হাজার ৫৯৭ টাকা ঘোষণা করা হয়েছে।
এখন বাজেটের মধ্যে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, সড়ক নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা এবং পরিবেশ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টায় পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে এই বাজেটের ঘোষণা করেন পৌর প্রশাসক ও ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হসান।
প্রস্তাবিত বাজেটের মধ্যে পৌরসভার নিজস্ব আয় হিসেবে ৬ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৩৬০ টাকা ধরে নেওয়া হয়েছে। এর মধ্যে কর, রেইট, ফি এবং অন্যান্য খাত থেকে এই আয় অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ব্যয়ের খাতে সাধারণ প্রশাসনিক ও পরিচালন ব্যয়ের জন্য ৪ কোটি ৪ লাখ ৩১ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ১০১ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৬৬৫ টাকার ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া, অর্থবছরের শেষে ৬ কোটি ৩৮ লক্ষ ৮৯২ টাকা সমাপনী স্থিতি রাখার পরিকল্পনা করা হয়েছে।
বাজেট ঘোষণার অনুষ্ঠানে ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল, পৌর নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী গাজী নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব এইচ এম শামীম সহ নানা সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন