প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বার্সেলোনার তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল ফুটবল বিশ্বের দর্শকদের মুগ্ধ করে চলেছেন। তার অসাধারণ পারফরম্যান্স দেখে অনেকেই তাকে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে ভাবছেন। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে স্পেনের মুখোমুখি হওয়ার আগে সৌদি আরবও ইয়ামালকে প্রশংসায় ভূষিত করেছে। স্প্যানিশ এই প্রতিভাকে ন্যু ক্যাম্পে মেসির সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী হিসেবেও উল্লেখ করা হয়েছে।
সমর্থক, সতীর্থ এবং প্রতিপক্ষ কোচরাও ইয়ামালের প্রতিভায় আবাক। এত অল্প বয়সে সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে তার উত্থান প্রায় নজিরবিহীন। আর এখন সৌদি আরবের কোচ জর্জিওস ডোনিসও তার প্রশংসায় যোগ দিয়েছেন।
স্পেনের বিপক্ষে ম্যাচের আগে ১৮ বছর বয়সী এই উইঙ্গার সম্পর্কে ডোনিস বলেন, 'আমার মনে হয়, এই মুহূর্তে ইয়ামালই বিশ্বের সবচেয়ে বড় প্রতিভা। আমি মনে করি, সে বার্সেলোনায় মেসির জায়গা নেওয়ার কাজটা সবচেয়ে সুন্দরভাবে শুরু করেছে। এমন নজিরবিহীন পার্থক্য গড়ে দিতে পারে, এত গুণসম্পন্ন এবং এত পরিণত একজন খেলোয়াড় আমি খুব কমই দেখেছি।'
ফুটবল বিশ্ব সাধারণত ইয়ামালের ড্রিবলিং, গোল এবং অসাধারণ মুহূর্তগুলোই বেশি আলোচনা করে। কিন্তু ডোনিস ঘোষণা করেন, তার সবচেয়ে বড় শক্তি হলো খেলাটি নিয়ে অসাধারণ বোঝাপড়া। তার মতে, ইয়ামালের ফুটবল বুদ্ধিমত্তা এমন এক স্তরে, যা সাধারণত বহু বছর শীর্ষ পর্যায়ে খেলা অভিজ্ঞ ফুটবলারদের মধ্যেই দেখা যায়।
ডোনিস বলেন, 'আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার স্কিল নয়, বরং তার পরিণত মানসিকতা। সে জানে কবে কী করতে হবে এবং এটিই তাকে অন্যদের থেকে আলাদা করে। লামিনে ইয়ামালের মতো প্রতিভাদের দেখা ফুটবল বিশ্বের জন্য দারুণ ব্যাপার, আর এমন মানের খেলোয়াড়দের বিরুদ্ধে খেলাও উপভোগ্য।'
ডোনিস বিভিন্ন সময়ে বার্সেলোনার কিংবদন্তিদের বিপক্ষে দলকে কোচিং দিয়েছেন। মেসির সেরা সময়ে বার্সেলোনার বিপক্ষে খেলার অভিজ্ঞতা থেকে তিনি বোঝাতে চেয়েছেন, বর্তমানে লামিনে ইয়ামাল কতটা অসাধারণ। তিনি বলেন, ইয়ামালের মাঠে প্রভাব মেসির মতোই।
তিনি বলেন, 'আমার মনে পড়ে, আমি যখন আবুয়েলের কোচ ছিলাম, তখন আমরা মেসির সময়ের বার্সেলোনার বিপক্ষে খেলেছিলাম। আর আমার কাছে, লামিনে ইয়ামালই সেই তরুণ প্রতিভা, যার মধ্যে রয়েছে সর্বোচ্চ মানের গুণাবলি এবং অসাধারণ পরিণতিবোধ।'
ক্লাব ফুটবল সমাজের পাশাপাশি স্পেন জাতীয় দলেরও অপরিহার্য সদস্য হয়ে উঠেছেন ইয়ামাল। ডোনিসের মতে, ইয়ামাল বা নিকো উইলিয়ামস মাঠে না থাকলে স্পেন আগের মতো ভয়ঙ্কর থাকে না। তখন দল বলের দখল রাখলেও ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার মতো ব্যক্তিগত নৈপুণ্যের অভাব দেখা যায়।
ডোনিস বলেন, 'আমি সবসময় সৎ উত্তর দিই। লামিনে ইয়ামাল বা নিকো উইলিয়ামস বেঞ্চে থাকলে স্পেন একই দল থাকে না। তখন দল বলের দখল রাখে ঠিকই, কিন্তু ব্যক্তিগত দক্ষতা এবং এক বনাম এক পরিস্থিতি তৈরি করার ক্ষমতা কমে যায়। শেষ ম্যাচেও এটা স্পষ্ট ছিল। প্রচুর বল দখলে রেখেও স্পেন ব্যক্তিগত সমাধানের অভাবে ভুগেছে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন