ঢাকা শুক্রবার, ০৮ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জ্বিলকদ, ১৪৪৭হিজরী
শুক্রবার, ০৮ই মে, ২০২৬ইং ২৫শে বৈশাখ, ১৪৩২বাং

আজকের রাশিফল ২৯ মার্চ, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির


আজকের রাশিফল ২৯ মার্চ, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর নজর রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। অনেক মানুষ রাশিফলের দিকে নজর রেখেই বিভিন্ন পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের একটি সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলাফেরার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেটি সম্পর্কে আপনি আঁচ পেতে পারেন। এছাড়াও, আসন্ন বিপদের জন্য সতর্ক হওয়া যায়। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: আপনার বেপরোয়া আচরণের কারণে একজন বন্ধু সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই, নিজেকে অবশ্যই সংযত করুন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোনও নতুন কাজ শুরু করার পূর্বে সেই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলুন। প্রতিটি কাজ আজ মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।

আরও পড়ুন: ২৯ মার্চ-২০২৬: আজকের ইতিহাসের এই দিনে

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে আপনার ঠাকুরঘরে ইষ্টদেবতার তামার মূর্তি স্থাপন করে প্রতিদিন পুজো করুন।

বৃষ রাশি: আপনি আজ কোনও চিন্তার সম্মুখীন হলেও আত্মীয়-স্বজনের মাধ্যমে মানসিক শান্তি পাবেন। এমন আত্মীয় থাকার কারণে আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। আজকের আর্থিক দিকটি অবশ্যই ভালো। যাঁদের সঙ্গে থাকলে আপনার সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে বিদ্বান ব্যক্তি এবং বিচারকদের প্রতি সম্মান প্রদর্শন করুন। এর ফলে আপনি লাভবান হবেন।

মিথুন রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আজকের আর্থিক দিকটি নিঃসন্দেহে ভালো। আপনি যদি একটি পার্টির পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো বন্ধুদের সেখানে আমন্ত্রণ জানান। কারণ, তাঁরা আজ আপনাকে উৎসাহ প্রদান করবেন। আপনার ভালোবাসার মানুষ তাঁর পারিবারিক অবস্থার কারণে রেগে থাকতে পারেন। তাঁকে শান্ত করার চেষ্টা করুন। আপনি আজ আপনার ভাইয়ের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

আরও পড়ুন: ২৮ মার্চ-২০২৬: আজকের ইতিহাসের এই দিনে

প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষের সঙ্গে বসে ভগবান বিষ্ণুর মৎস্য অবতারের কথা পাঠ করুন।

কর্কট রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। আজকের আর্থিক দিকটি খুব একটা খারাপ নয়, তবে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনি সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আপনার কাছে কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি কোনো খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন অথবা জিমে যেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ভগবানের প্রতি বিশ্বাস রাখুন এবং মানসিক সংঘাত থেকে বিরত থাকুন।

সিংহ রাশি: শরীরের প্রতি যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি বন্ধুদের কাছ থেকে কোনও কাজে সাহায্য নাও পেতে পারেন, যা আপনার খারাপ লাগতে পারে। আপনার কাছে কিছুটা অবসর সময় থাকবে। যদিও, আপনি সেটি একাকী অতিবাহিত করতে পারেন। আপনি আজ একটি সৃজনশীল কাজ করতে পারেন। বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে।

আরও পড়ুন: আজকের রাশিফল ২৮ মার্চ, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় রাখার লক্ষ্যে সোনা অথবা ব্রোঞ্জে খোদাই করা একটি গুরু যন্ত্র বাড়িতে রাখুন।

কন্যা রাশি: শরীরের প্রতি যত্নশীল হন। আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না। আপনি যদি বিদেশের একটি জমিতে বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে আজ সেটি ভালো দামে বিক্রি করা যেতে পারে। এর ফলে আপনি লাভবান হবেন। প্রিয়জনদের কাছ থেকে উপহার পেতে পারেন এবং তাঁদেরকে উপহার দিতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ চাইতে পারেন। শরীর ও মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিত ধ্যান ও যোগব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে।

প্রতিকার: шারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে আমিষ খাবার পরিত্যাগ করুন।

তুলা রাশি: আজকের দিনটি নিঃসন্দেহে ভালো অর্থনৈতিক অবস্থা অর্জন করবে। আপনি আজ খুব সহজে সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আপনার আজ দূরে কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি ক্লান্ত হলেও কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে।

আরও পড়ুন: ২৭ মার্চ-২০২৬: আজকের ইতিহাসের এই দিনে

প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে রান্নাঘরে ভালোবাসার মানুষের সঙ্গে বসে খাবার খান।

বৃশ্চিক রাশি: আপনি আজ কোনও সমস্যায় রয়েছেন এমন একজনকে সাহায্য করতে পারেন। আজকের আর্থিক দিকটি নিঃসন্দেহে ভালো। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ নিজে থেকে কোনও তর্কে জড়ান না। আপনার ভালো কাজের জন্য আজ অনেকেই আপনার প্রশংসা করবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি বাড়ির জিনিসপত্র মেরামত করতে গিয়ে সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই কমবয়সী শিশু কন্যাদের খাবার খেতে দিন।

ধনু রাশি: আজকের আর্থিক দিকটি নিঃসন্দেহে ভালো। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। নিজের গোপন তথ্যগুলি কারোর কাছে প্রকাশ করবেন না। প্রেমের জীবনে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে কোনও কাজ খারাপ হওয়ায় আপনি বিরক্ত হতে পারেন। আপনি আজ আপনার ভালোবাসার মানুষকে গান শোনাতে পারেন। বিবাহিত জীবনে সমস্যার সম্মুখীন হলে নিজেদের মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

আরও পড়ুন: আজকের রাশিফল ২৭ মার্চ, রাম নবমীতে ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির

প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে গুরুজন, শিক্ষক এবং বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করুন।

মকর রাশি: আপনি আজ একটি সৃজনশীল কাজ করতে পারেন। এই কারণে আপনি মানসিক চাপমুক্ত হবেন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনে সমস্যা হলে নিজেদের মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে গরুকে ছোলা বা শস্য খেতে দিন।

কুম্ভ রাশি: আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততা নিয়ে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। আজকের আর্থিক দিকটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করুন। বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখকর হবে।

আরও পড়ুন: ২৬ মার্চ-২০২৬: আজকের ইতিহাসের এই দিনে

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ‘ওম গম গণপত্তায় নমঃ’ -এই মন্ত্রটি প্রতিদিন সকালে ও দুপুরে ১১ বার পাঠ করুন।

মীন রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আজকের আর্থিক দিকটি খুব একটা খারাপ নয়। আজ আপনি ঋণমুক্ত হতে পারেন। আজ একটি সামাজিক জমায়েতে অংশগ্রহণ করবেন। যেখানে আপনি সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। ভালোবাসার মানুষকে অভিমান জানানোর প্রয়োজন নেই। আজ আপনার বিবাহ সম্পর্কিত আলোচনা হতে পারে। যদিও তা আপনার পছন্দ নাও হতে পারে। আজকের দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি কিছু সময় বের করে সৃজনশীল কাজ করতে পারেন। একজন আত্মীয়ের মাধ্যমে আজ একটি চমকের সম্মুখীন হবেন।

প্রতিকার: মন ভালো রাখার লক্ষ্যে জলে ভেজানো বাদাম খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৯ মার্চ-২০২৬: আজকের ইতিহাসের এই দিনে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ ইং

০৭:৩৪ এম


২৯ মার্চ-২০২৬: আজকের ইতিহাসের এই দিনে

আজ রবিবার, ২৯শে মার্চ, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই শাওয়াল, ১৪৪৭হিজরী। ২৯ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮৮তম (অধিবর্ষে ৮৯তম) দিন। বছর শেষ হতে আরো ২৭৭ দিন বাকি রয়েছে।

প্রতিদিন ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী একসময় ইতিহাসের অংশ হয়ে দাঁড়ায়। ভালো-মন্দ, প্রথম ঘটনা কিংবা মানবসভ্যতার গুরুত্বপূর্ণ প্রতিটি ঘটনা ইতিহাসে স্থান পায়। চলুন, এক নজরে দেখে নিই আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুদিনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই দিনটি উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকালের প্রায় মাঝামাঝিতে অবস্থিত।
ঘটনাবলীঃ
১৭৯৫ - পিয়ানো বাদক হিসেবে বেটোভেনের আত্মপ্রকাশ।
১৭৯৮ - সুইজারল্যান্ড প্রজাতন্ত্র গঠিত হয়।
১৭৯৯ - দাসপ্রথা উচ্ছেদে নিউ ইয়র্কে আইন পাস হয়।
১৮০৭ - জার্মান জ্যোর্তিবিদ উইলহেম অলবার্স ক্ষুদ্রতম গ্রহ ভেস্টা আবিষ্কার করেন।
১৮৪৯ - লর্ড ডালহৌসি সমগ্র পাঞ্জাবকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করে ঘোষণাপত্র প্রচার করেন।
১৮৫৪ - ডিরোজিও শিষ্য রামগোপাল ঘোষ ভারতে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করেন।
১৮৫৭ - ব্যারাকপুর সেনা ব্যারাকে মঙ্গল পান্ডে গুলি ছুড়ে সিপাহী বিদ্রোহের সূচনা করেন।
১৮৭১ - রানি ভিক্টোরিয়া লন্ডনের আলবার্ট হল উদ্বোধন করেন।
১৯২০ - ব্রিটিশবিরোধী অসহযোগ আন্দোলন শুরু হয়।
১৯৭৩ - সর্বশেষ মার্কিন সেনাদলের ভিয়েতনাম ত্যাগ।
১৯৭৪ - চালকবিহীন মার্কিন নভো অনুসন্ধান যান মেরিনার টেন বুধ গ্রহ ভ্রমণ করে।
১৯৮৪ - আতাউর রহমান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত।
১৯৯১ - বিশ্বের প্রাচীনতম কমিউনিস্ট পার্টি ব্রিটেন কমিউনিস্ট পার্টির নাম বদলে ‘ডেমোক্র্যাটিক লেফট’ রাখা হয়।
২০১৫ - অস্ট্রেলিয়ার মেলবোর্নে একাদশ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়৷ নিউজিল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করে অস্ট্রেলিয়া ৫ম বারের মতো চ্যাম্পিয়ন হয়।
জন্মঃ
১৭৯০ - জন টাইলার, মার্কিন যুক্তরাষ্ট্রের দশম রাষ্ট্রপতি।
১৮৯৫ - আর্নস্ট জ্যুঙ্গার একজন জার্মান ঔপন্যাসিক এবং প্রাবন্ধিক।
১৯২৭ - জন ভেন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ ফার্মাকোলজিস্ট ও শিক্ষাবিদ।
১৯২৯ - উৎপল দত্ত, বাঙালি অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও লেখক।(মৃ.১৯৯৩)
১৯৩৫ - বাঙালি গীতিকার, সুরকার ও প্রযোজক বীরেশ্বর সরকার।(মৃ.০৪/০৯/২০০৪)
১৯৩৯ -
জগদীপ জাফরি, ভারতীয় চলচ্চিত্র এবং কৌতুক অভিনেতা। (মৃ.২০২০)
নভেরা আহমেদ, বাংলাদেশি ভাস্কর। (মৃ. ২০১৫)
১৯৪১ - জোসেফ হুটন টেইলর জুনিয়র, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিদ।
১৯৫১ - শাফী ইমাম রুমী, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীর মুক্তিযোদ্ধা ৷
১৯৬০ - অ্যানাবেলা সচিওরা শাইওরা, মার্কিন অভিনেত্রী।
১৯৭৩ - মার্ক ওভারমার্স, ডাচ ফুটবলার।
১৯৮০ - ক্রিস ডি এলিয়া, মার্কিন অভিনেতা।
১৯৮২ - অনুপম রায়, ভারতীয় বাঙালি গীতিকার, সুরকার ও নেপথ্য সঙ্গীতশিল্পী।
১৯৮৪ - ফিলিপ হানা, ইংরেজ গায়ক।
১৯৯৪ - সুল্লি, দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী, গায়ক ও নৃত্যশিল্পী।
মৃত্য :
খ্রি.পূ. ৮৭ - হান সম্রাট জ্যু (চীন)।
১০৫৮ - পোপ স্টিফেন, নবম (জন্ম: ১০২০)।
১৩৬৮ - জাপানের সম্রাট গো মুরাকামি।
১৫৫২ - গুরু অঙ্গদ,দ্বিতীয় শিখ গুরু।
১৭৭২ - ইমান্যুয়েল সুইডেনবার্গ, সুইডিস জ্যোতির্বিদ, দার্শনিক (জন্ম: ১৬৮৮)।
১৯১২ - সুমেরু অভিযাত্রী রবার্ট স্কট।
১৯৪৮ - হ্যারি প্রাইস, ইংরেজ লেখক।
১৯৭০ - আন্না লউইসে স্ট্রং,আমেরিকান সাংবাদিক।
১৯৭১ - বাঙালি আইনজীবী সমাজকর্মী, ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত।(জ.১৮৮৬)
১৯৭৮ - ইবরাহীম খাঁ, প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক।
১৯৮৭ - প্রখ্যাত বাঙালি সরোদশিল্পী তিমির বরণ ভট্টাচার্য। (জ.১৯০১)
১৯৮৯ - বার্নার্ড বলিয়ের, ফরাসি অভিনেতা।
২০০৫ - মিলতস সাছতউরিস,গ্রিক কবি।
২০০৫ - জাতীয় পুরস্কার প্রাপ্ত বাংলাদেশি কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু।
২০০৯ - অ্যান্ডি হাল্লেত্ত, আমেরিকান অভিনেতা ও গায়ক।
২০১১ - ইয়াকভস কাম্বানেলিস, গ্রিক কবি, নাট্যকার, চিত্রনাট্যকার, গীতিকার ও ঔপন্যাসিক।
২০১৪ - মাক প্লাট, আমেরিকান অভিনেতা, গায়ক ও নৃত্যশিল্পী।
ছুটি ও অন্যান্য
বিশ্ব পিয়ানো দিবস
বোগান্ডা দিবস - সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক।
যুব দিবস - তাইওয়ান।
তথ্যসূত্র: উইকিপিডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মায় বাসডুবি: তদন্ত কমিটির ফেরীঘাট পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ ইং

০৭:৩৭ এম


পদ্মায় বাসডুবি: তদন্ত কমিটির ফেরীঘাট পরিদর্শন

 

ম্যাজিস্ট্রেট উছেন মে সংশ্লিষ্টদের নিয়ে ফেরীঘাট পরিদর্শন করেন। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সম্প্রতি ঘটে যাওয়া যাত্রীবাহী বাসডুবির ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ফেরীঘাট পরিদর্শন করেছে।

শনিবার (২৮ মার্চ) সকালে তদন্ত কমিটির আহ্বায়ক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে দৌলতদিয়া ফেরীঘাট পরিদর্শন করেন।

ম্যাজিস্ট্রেট উছি মে সাংবাদিকদের জানান, তদন্ত কার্যক্রম তিন কার্যদিবসের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্রতিবেদন পেশ করা হবে। সংশ্লিষ্ট সকল দপ্তর কাজে নিয়োজিত রয়েছে এবং প্রত্যক্ষদর্শী ও ঘাটের বিভিন্ন পর্যবেক্ষণসহ ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদস্য সচিব সাথী দাস।

যাত্রীসংখ্যা সম্পর্কে তারা জানান, বাসে আনুমানিক ৪০ জন যাত্রী ছিলেন, ড্রাইভার ও একজন হেল্পারসহ মোট ৪২ জন। দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রত্যেকের পরিবারকে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আহত ও জীবিত যাত্রীদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক সুলতানা আক্তারের নির্দেশনায় দ্রুত এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি দুর্ঘটনার কারণ উদঘাটন, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রদান করবে।

উল্লেখ্য, বুধবার (২৫ মার্চ) রাজবাড়ী থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাস দৌলতদিয়া ৩ নম্বর ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ ইং

০৭:৪২ এম


গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার

উত্তর আফ্রিকা থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা ২২ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসের উপকূলে ছয় দিন সমুদ্রে থাকার পর মারা যান।যাদের মধ্যে জীবিত বেঁচে ফেরা ব্যক্তিরা শনিবার (২৮ মার্চ) গ্রিক কোস্টগার্ডকে জানিয়েছেন। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার গভীর রাতে ফ্রনটেক্সের একটি জাহাজ ক্রিট দ্বীপের কাছে ২৬ জনকে জীবিত উদ্ধার করেছে, তাদের মধ্যে একজন নারী ও একজন নাবালক রয়েছে। পরে কোস্টগার্ড এএফপিকে নিশ্চিত করে যে, উদ্ধারের পর বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিক রয়েছেন। এছাড়া, আহত দুই ব্যক্তিকে চিকিৎসার জন্য ক্রিটের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপরদিকে, বেঁচে ফেরা ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে কোস্টগার্ড জানায়, নৌকাটি ২১ মার্চ পূর্ব লিবিয়ান বন্দর শহর তোবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছিল, যা ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়প্রত্যাশীদের জন্য একটি প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত। কোস্টগার্ডের ভাষ্যমতে, যাত্রাপথে অভিবাসনপ্রত্যাশীরা দিক হারিয়ে ফেলেন এবং খাবার ও পানীয় ছাড়া ছয় দিন সমুদ্রে অবশিষ্ট থাকেন। তারা আরো জানান, মৃতদের মরদেহ একজন পাচারকারীর নির্দেশে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। গ্রিক কর্তৃপক্ষ দুইজন দক্ষিণ সুদানের নাগরিককে গ্রেফতার করেছে, যাদের বয়স ১৯ ও ২২ বছর, এবং তাদের মানবপাচারকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে দেশে প্রবেশ এবং অবহেলার কারণে হত্যার অভিযোগে তদন্ত চলছে। কোস্টগার্ডের এক মুখপাত্র এএফপিকে বলেন, নৌকাটির যাত্রাপথে প্রতিকূল আবহাওয়ার সাথে মোকাবিলা করতে হয়েছিল। খাবার এবং পানির অভাবে, পাশাপাশি অতিরিক্ত ক্লান্তির কারণে ২২ জনের মৃত্যুর কারণ হতে পারে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, “বেঁচে ফেরা ব্যক্তিদের সাক্ষ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া দুই পাচারকারীর নির্দেশেই মৃতদের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে।” ২০২৬ সালের প্রথম দুই মাসে ইউরোপীয় ইউনিয়নে পৌঁছানোর পথে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ভূমধ্যসাগরে ৫৫৯ জন মারা যান, যেখানে গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ২৮৭। ডিসেম্বরে, ক্রিটের দক্ষিণ-পশ্চিমে পানিতে ডুবতে থাকা একটি নৌকায় ১৭ জন অভিবাসীর মরদেহ উদ্ধার হয়। তখন গ্রিক কর্তৃপক্ষ মাত্র দুইজনকে জীবিত উদ্ধার করে এবং জানায় যে, আরও ১৫ জন ডুবে মারা গেছে। তাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৌভাতে নাতনিকে সমান ওজনের কয়েন উপহার দিলেন নানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ ইং

০৭:৪২ এম


বৌভাতে নাতনিকে সমান ওজনের কয়েন উপহার দিলেন নানা

বগুড়ায় প্রয়াত স্ত্রীর স্বপ্ন পূরণে বিয়ের অনুষ্ঠানে নাতনির সমপরিমাণ ওজনের কয়েন (ধাতব মুদ্রা) উপহার দিয়েছেন নানা আবদুল কাদের প্রামাণিক। একটি বড় দাঁড়িপাল্লার একপাশে নাতনি নাইমা বেগম এবং অন্যপাশে কয়েন রাখা হয় এবং তাদের ওজন করা হয়। এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

শুক্রবার রাতে শহরের ঠনখনিয়া দক্ষিণপাড়ায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

ঠনখনিয়া দক্ষিণপাড়ার আলমগীর হোসেন জানান, মাইক্রোবাস চালক আবদুল কাদের প্রামাণিকের স্ত্রী পাতা বেগমের ইচ্ছা ছিল যে, তার নাতনি নাইমা বেগমের বিয়ের সময় তার ওজনের সমপরিমাণ কয়েন (মুদ্রা) উপহার দেবেন। গত ১০ বছর ধরে তারা বাড়িতে কয়েকটি মাটির ব্যাংকে পাঁচ টাকা মূল্যমানের কয়েন সঞ্চয় শুরু করেন। পাতা বেগম সে শখ পূরণ করার আগেই মারা যান। ২০২৩ সালে স্ত্রীর মৃত্যুর পর কাদের প্রামাণিক কয়েন সঞ্চয় অব্যাহত রাখেন।

দেড় বছর আগে নাতনি নাইমা বেগমের বিয়ে হয় পার্শ্ববর্তী শাজাহানপুর উপজেলার বেজোড়া গ্রামের ঠিকাদার হৃদয় হাসানের সঙ্গে। ওই সময় কাঙ্ক্ষিত পরিমাণ কয়েন সঞ্চয় করা হয়নি। শুক্রবার কয়েনগুলো নাতনিকে উপহার দেওয়ার জন্য বৌভাতের আয়োজন করা হয়। আত্মীয়-স্বজনদের দাওয়াত করে আয়োজন করা হয় অনুষ্ঠানের। খাবারের মধ্যে পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট এবং ডালের আয়োজন করা হয়। রাত ৮টার দিকে আপ্যায়ন শেষে বাড়িতে একটি বড় দাঁড়িপাল্লা আনা হয়। এক পাল্লায় নববধূর সাজে নাইমা বেগম বসেন আর অন্য পাল্লায় তুলে দেওয়া হয় জমানো কয়েন। কয়েনগুলোর ওজন ছিল ৭০ কেজি ৩০০ গ্রাম।

দাঁড়িপাল্লায় মেপে অভূতপূর্ব এই উপহার দেওয়ার দৃশ্য দেখার জন্য আত্মীয়-স্বজন ছাড়াও স্থানীয়রা ভিড় করেন। কনের ওজনের সমপরিমাণ কয়েন উপহার দেওয়ার ভিডিও শুক্রবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

আবদুল কাদের প্রামাণিক জানান, বগুড়ার শিবগঞ্জে একটি বিয়ের সময় কনের সমান ওজনে কয়েন উপহার দেওয়ার খবর পত্রিকায় দেখেছিলেন। বড় মেয়ে ফেরদৌসী বেগমের বিয়ের পর তার ঘরে প্রথম কন্যা সন্তান নাইমা বেগমের জন্ম হয়। তার প্রয়াত স্ত্রী পাতা বেগম নাতনি নাইমার বিয়ের সময় তার সমান ওজনে কয়েন (কাঁচা টাকা) উপহার দেওয়ার শখ করেছিলেন।

নাতনি নাইমা বেগম জানান, নানার এ উপহারে তিনি এবং তার পরিবারের সদস্যরা খুবই খুশি হয়েছেন। নানি বেঁচে থাকলে তিনিও অনেক খুশি হতেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫৮
জোহর ১১:৫৬
আসর ০৪:৩২
মাগরিব ০৬:৩০
ইশা ০৭:৪৭
সূর্যোদয় : ০৫:২০ সূর্যাস্ত : ০৬:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%