প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনী, ১০ আগস্ট, ২০২৬ : জেলায় আজ ফেনী পৌরসভার উদ্যোগে একটি ১৫ দিনব্যাপী বেওয়ারিশ কুকুরের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার সকালে পৌরসভা প্রাঙ্গণে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছেন।
জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০-শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. মোবারক হোসেন দুলাল এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
এ সময় ফেনী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন এবং মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ পদ সাহা প্রমুখও উপস্থিত ছিলেন।
পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলম জানান, ফেনী পৌরসভায় ১৮টি ওয়ার্ডের আওতাধীন এলাকায় সাড়ে ছয়শ’র বেশি কুকুরকে বিষমুক্ত করতে এ টিকাদান কার্যক্রমে ৭ জন কর্মী ও ১ জন সুপারভাইজার কাজ করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন