প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন সেনাদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও সামাজিক মাধ্যমে প্রকাশিত পোস্টগুলো ইরানকে হামলার লক্ষ্য নির্ধারণ করতে এবং ক্ষয়ক্ষতি মূল্যায়নে সহায়তা করছে বলে সতর্ক করেছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। এই কারণে, অঞ্চলটিতে মোতায়েন কিছু সেনার কাছ থেকে মোবাইল ফোন জমা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন রয়টার্স।
রয়টার্সের হাতে আসা একটি চিঠিতে কুপার সেনাদের অপারেশনাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং সেনাদের প্রকাশ করা ছবি ও ভিডিও বিশ্লেষণ করে ইরান হামলার সফলতা অথবা ব্যর্থতা দ্রুত মূল্যায়ন করতে সক্ষম হচ্ছে।
চিঠির মধ্যে তিনি উল্লেখ করেন, উন্মুক্ত তথ্যের মাধ্যমে ইরান কার্যত হামলার ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র পেয়ে যায়, যা ভবিষ্যতে হামলার পরিকল্পনায় কাজে লাগতে পারে।
কুপার ১৭ জুলাই জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের হামলার সময়ের একটি ঘটনার উল্লেখ করেছেন। সে সময়ে এক মার্কিন সেনা স্মার্ট চশমা ব্যবহার করে ভিডিও ধারণ করেন এবং পরে সেটি ইনস্টাগ্রামে প্রকাশ করেন। ভিডিওতে তার অবস্থান ও আশ্রয় নেওয়ার স্থানও স্পষ্ট দেখা যাচ্ছিল।
রয়টার্সের দুটি সূত্রের তথ্য অনুযায়ী, জর্ডানে মোতায়েন কয়েকজন মার্কিন সেনাকে শিগগিরই মোবাইল ফোন জমা দিতে বলা হতে পারে। তবে এই ব্যবস্থা পুরো অঞ্চলে কার্যকর করা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
সোর্স: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন