প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধায় একটি অভিযান পরিচালনা করে ২ হাজার ২০০ কেজি জিরাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই অভিযানের সময়, চোরাচালান চক্রের কথিত মূল হোতা শাহিন আলম পালিয়ে যান।
বৃহস্পতিবার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব এ তথ্য জানিয়েছেন। এর আগে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা শহরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অভিযান চালানোর সময় জিরাভর্তি একটি ট্রলি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত দুই যুবকের মধ্যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পশ্চিম বেড়াডাঙ্গা (গণেশপুর) এলাকার রুহুল আমিনের ছেলে শাহজালাল ইসলাম (২৫) এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আমতলী এলাকার নাজমুল হকের ছেলে নওশাদ হাসান আতিক (৩০) রয়েছেন।
ডিবি পুলিশ জানায়, প্রথমেই শাহজালাল ইসলামকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে পলাশবাড়ী ওভারব্রিজ এলাকার নিচ থেকে নওশাদ হাসান আতিককে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেখানো তথ্যে পলাশবাড়ীর গণেশপুর বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে জিরা প্যাকেটজাত করার কাজে ব্যবহৃত ৩০টি খালি প্লাস্টিকের বস্তা এবং ভারতীয় চিহ্নযুক্ত ১০টি খালি বস্তা জব্দ করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা ৮৮টি বস্তার মধ্যে মোট ২ হাজার ২০০ কেজি জিরা ছিল। এসব জিরার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ২০ হাজার টাকা বলে জানা গিয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শাহিন আলম এই চোরাচালান চক্রের মূল হোতা হিসেবে পরিচিত। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন