প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অদ্য ২৪/০৬/২০২৬ খ্রি. চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক এবং বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল-২০২৬ এর আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক। এছাড়াও বক্তব্য রাখেন ভূগোল বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোঃ মাসুদ হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক জীবন কানাই সাহা, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদার, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম মোহাম্মদ রিয়াজউদ্দিন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মহি উদ্দিন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা ফেরদৌস, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক। শিক্ষকবৃন্দ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, “শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সমাপন্তে উচ্চ শিক্ষায় গমন করে ছোট পরিসর থেকে বড় পরিসরে জীবনকে গড়ে তুলবে। তোমরাই দেশের ভবিষ্যৎ, জাতির আশা-আকাঙ্খার প্রতীক। শিক্ষার্থীদের এ বিদায় তোমাদের শিক্ষা জীবনের ধারাবাহিকতার একটি অংশ, প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের কখনো বিদায় হয় না। তোমরা সর্বদা তোমাদের এ প্রিয় প্রাঙ্গনে আসবে এটাই প্রত্যাশা।” তিনি শিক্ষার্থীদেরকে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পূর্বে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীরা অতীতের ন্যায় এবারও ভালো ফলাফলের মাধ্যমে কলেজের সুনাম অক্ষুন্ন রাখবে এ প্রত্যাশা ব্যক্ত করেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র কলেজের হিসাববিজ্ঞানের সহযোগী অধ্যাপক আবদুল মান্নান মিয়া। দোয়া মাহফিলে পরীক্ষার্থীদের জন্য দোয়া করা হয়। এই দোয়া মাহফিল অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক, কর্মচারী, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রায় ৮০০ জন পরীক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থী, বিএনসিসি, রেডক্রিসেন্ট, গার্লস ইন রোভার এর সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন