প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরের কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে, এ তথ্য জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার দুটি পৃথক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন—হারাগাছ ইউনিয়নের সিট নাজিরদহ গ্রামের মাইদুল ইসলাম মুকুল (৩৩) এবং অপরজন টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের জসমত আলী (৬০)। মাইদুল ইসলাম মুকুল হারাগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত এবং জসমত আলী টেপামধুপুরের সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
ওসি বাদল কুমার মণ্ডল জানান, গত ১২ নভেম্বর ভোরে উপজেলার খোর্দ্দভূতছড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একত্রিত হয়ে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালান। এই ঘটনার পর কাউনিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, মামলাটির নিবিড় তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নাশকতার চেষ্টার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় অভিযান চালিয়ে মাইদুল ইসলাম মুকুল ও জসমত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের রংপুর আদালতে সোপর্দ করা হয়। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন