প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের মধ্যে উজবেকিস্তানের বিমান ধরার আগে এক বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্বে খেলার উদ্দেশ্যে যাওয়ার আগে টিম হোটেলে কথাকাটাকাটির জড়িয়ে পড়েন প্রধান কোচ জেরার্ড জোন্স এবং সহকারী কোচ আতিকুর রহমান।
এটি শুধুমাত্র কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকে নি, দুই কোচের মধ্যে ধাক্কাধাক্কি হওয়ার ঘটনাও জানা গেছে। এমন পরিস্থিতি তৈরির পর ব্রিটিশ কোচ জোন্স ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন। পরে হোটেলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এসে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।
তবে প্রধান কোচ জোন্স এবং সহকারী কোচ আতিকুরের মধ্যে কী বিরোধ হচ্ছে সেটি এখনও জানা যায়নি। ধাক্কাধাক্কির বিষয়ে একটি জাতীয় দৈনিককে দলের ম্যানেজার সামিদ কাশেম বলেছেন, ‘বাফুফের ডেভেলপমেন্ট কমিটি এ বিষয় নিয়ে কাজ করছে। আশা করি, খুব শিগগির একটি সুন্দর সমাধান হয়ে যাবে।’
আগামী ৩১ আগস্ট উজবেকিস্তানে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু হতে যাচ্ছে। এই উদ্দেশে ২৭ আগস্ট বাংলাদেশ দেশ ছাড়ার পরিকল্পনা করেছে অনূর্ধ্ব-২০ দল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন