প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির নেতৃবৃন্দ তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনসেবায় কাজ করার তাগিদ দিয়েছেন। তারা বলেছেন, গাছ লাগান এবং পরিবেশ বাঁচান। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত "ওয়ান চাইল্ড ওয়ান ট্রি" কর্মসূচি বাস্তবায়নের জন্য নড়াইলের লোহাগড়ার বিএনপির তৃণমূল নেতাকর্মীদের একটি প্রস্তুতি সভায় দলটির দায়িত্বশীল সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এই তাগিদ প্রদান করেছেন।
সূত্র অনুযায়ী, শুক্রবার (১৭ জুলাই) বিকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শ,ম জামসেদ আলম, সাংগঠনিক সম্পাদক সিকদার শাহ আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মিলু শরীফ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, জহির আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম প্রমুখ।
এখন, আগামী ১৯ জুলাই লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও আলোচনা সভার কর্মসূচি পালিত হবার কথা রয়েছে। অনুষ্ঠানে নড়াইল জেলা বিএনপির সভাপতি তথা নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে এবং সংরক্ষিত আসনের (নড়াইল-মাগুরা দায়িত্বপ্রাপ্ত) সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, এমন তথ্য জানিয়েছেন নেতৃবৃন্দ। মূলত প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করতেই বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন