প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটিতে বিশ্ব অর্থনীতির ভারসাম্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা শুরু হওয়ার আগে তাদের মধ্যে এটি অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, বুধবার (১৭ জুন) ফ্রান্সের এভিয়ান-লেস-বেইন্সে জি-৭ সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত বৈঠকে মোদি ও মেলোনি অংশগ্রহণ করেন।
এবারের তিন দিনব্যাপী জি-৭ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার ওপর চাপ তৈরির বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
সম্মেলনের শেষ দিনে নেতারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকি নিয়েও আলোচনা করবেন।
জি-৭ জোটের দেশগুলোর মধ্যে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। পাশাপাশি অংশীদার দেশ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
এদিকে সম্মেলনের সমাপ্তির পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভার্সাই প্রাসাদে নৈশভোজের আয়োজন করা হয়েছে।
সূত্র: এএফপি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন