প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন সারা বিশ্বের মতো বাংলাদেশেও উন্মাদনা ছড়িয়ে পড়েছে, তখন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী নিজের অকুণ্ঠ সমর্থনের কথা জানালেন ব্রাজিলের প্রতি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে স্পষ্ট করে বলেছেন, ‘ফল যা-ই হোক, তার সমর্থন থাকবে সেলেসাওদের পক্ষেই।’
বুবলী শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি পোস্টার শেয়ার করেছেন। হলুদ-সবুজ রঙের সেই জার্সিতে ধরা দেওয়া অভিনেত্রীর ছবিটি প্রকাশের পর ভক্তদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়। ছবির ক্যাপশনে তিনি উল্লেখ করেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।’
শুধু প্রিয় দলের প্রতি সমর্থন জানানোই নয়, ছোটবেলার ফুটবল আবেগের কথাও স্মরণ করেছেন এই অভিনেত্রী। ব্রাজিলের কিংবদন্তি কয়েকজন ফুটবলারের নাম উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আহা! সেই ছোট্টবেলার ইমোশন (রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো)।’
বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের প্রতি সমর্থন জানানো তারকাদের তালিকায় রয়েছেন আরেক ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসও। তিনি নিজের প্রিয় দল সম্পর্কে বলেন, ‘যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে।’
এদিকে, বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের অভিযান শুরু করতে রবিবার (১৪ জুন) ভোর ৪টায় মাঠে নামবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। প্রথম রাউন্ডে দলটির সামনে রয়েছে আরো দুটি ম্যাচ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন