প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে কাহালু-নন্দীগ্রাম উপজেলায় পৃথক দুটি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। আজ সোমবার বিকালে সম্পূরক প্রশ্নের মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি এই দাবি জানান।
কাহালু এবং নন্দীগ্রাম উপজেলায় জনগণের সাংস্কৃতিক বিকাশ, নতুন প্রজন্মের সৃজনশীল প্রতিভা বিকাশ এবং সুস্থ্য সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত করতে দুই উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান তিনি।
এসময়, এমপি মোশারফ হোসেন সামাজিক অবক্ষয়, অপসংস্কৃতির বিস্তার এবং অসামাজিক কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, অসামাজিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আমাদের দেশে সুস্থ্য, ইতিবাচক ও দেশীয় সংস্কৃতির বিকাশে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।
একের পর এক প্রশ্নের জবাবে নিতাই রায় চৌধুরী বলেন, কাহালু-নন্দীগ্রাম উপজেলায় সংস্কৃতি মন্ত্রণালয়ের শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠানিক কাঠামো নেই। তবে জেলা শিল্পকলা একাডেমির তত্বাবধানে বিভিন্ন উপজেলার সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রথম পর্যায়ে ৩৩টি জেলা শিল্পকলা একাডেমি নির্মাণ এবং ১০টি জেলা শিল্পকলা একাডেমি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্পূর্ণ হলে, প্রথম পর্যায়ের কার্যক্রম সম্পন্ন হলে অগ্রাধিকারভিত্তিতে কাহালু-নন্দীগ্রাম উপজেলায় শিল্পকলা একাডেমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন