প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
রবিবার গোবিপ্রবি ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষার মানোন্নয়ন, যৌথ গবেষণা ও ‘আউটকাম বেসড এডুকেশন’ (ওবিই) কারিকুলাম বাস্তবায়নসহ নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এ সময় বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ‘নতুন প্রজন্মের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।’
সৌজন্য সাক্ষাতের জন্য বেরোবি উপাচার্যকে ধন্যবাদ জানান গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। একই সঙ্গে ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে শিক্ষা ও গবেষণায় কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন