প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরের রামগতিতে ফয়সাল নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে স্থানীয় এক তরুণীর। অভিযোগ উঠেছে, তাকে ওই তরুণীর খাটের নিচ থেকে ধরে নিয়ে ‘চোর’ অপবাদ দিয়ে গণপিটুনি দেওয়া হয়েছে। এই ঘটনায় ফয়সাল গুরুতর আহত হয়েছেন।
চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুরুল্লাহ সমাজ এলাকায় গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে এই ঘটনা ঘটে।
ফয়সালের বাবা গোলাম মাওলা মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রামগতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে অভিযুক্তদের মধ্যে ওয়ারেছসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের তথ্য অনুযায়ী, গোলাম মাওলার ছেলে ফয়সালের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ২৭ সেপ্টেম্বর গভীর রাতে ফয়সাল তরুণীর সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান। এ সময় তরুণীর পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন তাকে খাটের নিচ থেকে আটক করে। পরে তাকে বেঁধে রেখে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। এতে ফয়সালের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।
ফয়সালের বাবা গোলাম মাওলা অভিযোগ করেন, ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য তার কাছে এক লাখ টাকা দাবি করা হয়েছিল। পরে স্থানীয় লোকজনের চাপের মুখে অভিযুক্তরা ফয়সালকে ইউপি সদস্য ফরিদ মেম্বারের জিম্মায় দিয়ে দেন।
ইউপি সদস্য ফরিদ মেম্বার বলেন, ফয়সালকে আটকের খবর পেয়ে তাকে আমার কাছে আনা হয়। প্রথমে তাকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছি। বিষয়টি সামাজিকভাবে বসে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযুক্ত ওয়ারেছ জানান, ফয়সাল তার বোনের ঘরের খাটের নিচে লুকিয়ে ছিলেন। সেখান থেকে তাকে আটক করা হয়। পরে স্থানীয় কয়েকজন যুবক মারধরের চেষ্টা করলে তিনি কয়েকজনের সহায়তায় ফয়সালকে উদ্ধার করে ইউপি সদস্যের জিম্মায় দেন।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন