প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের ভান্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে সারা ফার্মাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ নভেম্বর) দুপুরে ভান্ডারিয়া পৌরসভার চেয়ারম্যান বাড়ি সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সারা ফার্মায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মো. মাহমুদুল হাসানকে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার এবং জেলা ওষুধ তত্ত্বাবধায়ক সুশীল কুমারের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার জানায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনে মানুষের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন