প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর মাধ্যমে ঘটে যাওয়া ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিল করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো নোটিশকে ‘বেআইনি’ এবং আইনবহির্ভূত আখ্যা দিয়ে এর বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী আইনি পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন।
শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে এই অবস্থানের কথা জানান।
শিশির মনির বলেন, ‘ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালের লাইসেন্স বাতিলের জন্য যে নোটিশ দিয়েছে, তা আইনসম্মত নয়। হাসপাতাল কর্তৃপক্ষ এই নোটিশের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিয়েছে, তা উল্লেখ করে তিনি জানান, প্রাথমিক তদন্তে পেশাগত অবহেলার প্রমাণ পাওয়ায় দুই নার্সকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
ভুক্তভোগী পরিবারগুলোর অবস্থান তুলে ধরে আইনজীবী শিশির মনির দাবি করেন, ক্ষতিগ্রস্ত পরিবার এবং আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ–কোনো পক্ষই চায় না হাসপাতালটি বন্ধ হয়ে যাক বা এর চিকিৎসা সেবা ব্যাহত হোক। তবে ঘটনার জন্য প্রকৃত দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নিহত শিশুদের স্বজনরা।
নিহত নবজাতকদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারগুলোর পাশে আজীবন থাকবে। ক্ষতিপূরণ হিসেবে পরিবারগুলোর যোগ্য সদস্যদের চাকরির সুযোগ এবং সম্মানজনক আর্থিক সহায়তা দেয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন