প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে আহত হয়ে আরেক বন্ধু নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে, ঘটনার সময় কটি ইউনিয়নের কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় উক্ত ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আনোয়ার হোসেন (২২) উপজেলার রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। অভিযুক্ত বন্ধু সাব্বির হোসেন, আলমগীর হোসেনের ছেলে, একই এলাকার বাসিন্দা। স্থানীয়দের মুখ থেকে জানা যায়, নিহত আনোয়ার এবং অভিযুক্ত সাব্বির দীর্ঘদিনের পরিচিত এবং তারা বন্ধুও ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি সেলুনে এক যুবক মারধরের শিকার হন। এ ঘটনায় আনোয়ার হোসেন প্রতিবাদ করেন। এই প্রতিবাদ নিয়ে বুধবার আনোয়ার এবং সাব্বিরের মধ্যে তর্কাতর্কি হয়। বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার বিকালে উভয়পক্ষকে আসতে বলা হয়েছিল, কিন্তু আনোয়ার সেখানে উপস্থিত হননি। এই ঘটনার পর, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আনোয়ারকে একটি অটোরিকশা থেকে নামিয়ে বুকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত আনোয়ারকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মেশকাতুজ্জয়ামান তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘আমার ছেলেকে প্রতিবাদ করার জন্য পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।’
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে বন্ধুর হাতে বন্ধুটি নিহত হয়েছেন। এই ঘটনা তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন