০৬:২৭ পি.এম
মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স অবশেষে কারাদণ্ড ভোগ করা থেকে মুক্তি পেয়েছেন। চলতি বছরের শুরুতে আইনগত জটিলতার সমাপ্তি ঘটিয়ে আদালতের সঙ্গে সমঝোতা সম্পন্ন হয়েছে।
৪৪ বছর বয়সী এই গায়িকাকে ৪ মার্চ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার করা হয়। অভিযোগ ছিল, তিনি তার বিএমডব্লিউ গাড়িটি অত্যধিক গতিতে এবং বিপজ্জনকভাবে চালাচ্ছিলেন।
প্রাথমিক তদন্তে পুলিশ সন্দেহ প্রকাশ করে যে, তিনি মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।
আরও পড়ুন: নতুন মেয়াদে সম্প্রচার স্বত্ব চুক্তি করল চায়না মিডিয়া গ্রুপ ও ফিফা
লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে ৪ মে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। যদিও ব্রিটনি নিজে আদালতে উপস্থিত ছিলেন না, তথাপি তার আইনজীবীর মাধ্যমে তিনি অভিযোগ স্বীকার করেন।
বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধান হলে গুরুতর অভিযোগ (মদ্যপ অবস্থায় গাড়ি চালানো) উত্থাপন করা হয়নি।
এর পরিবর্তে ব্রিটনির বিরুদ্ধে তুলনামূলক কম গুরুতর ‘রে বেকলাস ড্রাইভিং’ অভিযোগ আনা হয়। গ্রেপ্তার হওয়ার পর ব্রিটনি একটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়ে যান।
তার প্রতিনিধিদের দাবি, ব্রিটনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং জীবনকে নতুনভাবে সাজানোর চেষ্টা চালাচ্ছেন।
আরও পড়ুন: তিউনিসিয়ার বিশ্বকাপ দলে চমক, ২৬ সদস্যের স্কোয়াডে কানাডাপ্রবাসী এলুমি
আদালতে তার আইনজীবী জানান, তিনি নিজেকে সংশোধন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন, যা আদালতকে কিছুটা নমনীয় হতে বাধ্য করেছে।
এই সমঝোতার ফলে ব্রিটনিকে কারাদণ্ড ভোগ করতে হবে না। তবে তাকে নির্দিষ্ট সময় পর্যন্ত আদালতের নজরদারিতে থাকতে হতে পারে।
এই সংবাদটি শোনার পর ভক্তরা স্বস্তি প্রকাশ করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের প্রতি আইনি নমনীয়তা নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আরও পড়ুন: খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা : ত্রাণমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন