প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে কাইলি জেনার ও টিমোথি শালামেটের সম্পর্ক। সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এ কিছু পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে, কাইলি জেনার তার প্রেমিক টিমোথি শালামেটের সন্তানের মা হতে চলেছেন।
একটি ভাইরাল পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘কাইলি জেনার টিমোথি শালামেটের সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।’ এই পোস্টটি কয়েক মিলিয়ন বার দেখা হয়েছে। একই ধরণের আরও কিছু পোস্টে একটি আলট্রাসাউন্ডের ছবি শেয়ার করা হয়েছে, যা কাইলির বলে উল্লেখ করা হয়েছে।
তবে বর্তমানে কাইলি জেনার বা টিমোথি শালামেট—কেউই এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি।
তারা গর্ভধারণের খবর নিশ্চিত বা অস্বীকারও করেননি।
এদিকে, যে এক্স অ্যাকাউন্ট থেকে প্রথম এই দাবি ছড়ানো হয়েছে, সেটি মূলত ব্যঙ্গাত্মক ও প্যারোডি কনটেন্ট প্রকাশের জন্য পরিচিত। ফলে ভাইরাল হওয়া এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
কাইলি জেনার ও টিমোথি শালামেটের সম্পর্কের গুঞ্জন প্রথম শোনা যায় ২০২৩ সালে। এরপর বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী মঞ্চে তাদের একসঙ্গে দেখা গেছে। বর্তমানে তারা হলিউডের আলোচিত তারকা জুটিগুলোর মধ্যে একটি।
সুতরাং আপাতত কাইলির গর্ভধারণের খবরকে শুধুমাত্র গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে। কারণ এ সম্পর্কে এখনো কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন