প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সিং সারাই রাজধানীতে শিখ ধর্মীয় উপাসনালয় ‘গুরুদুয়ারা নানক শাহী’ পরিদর্শন করেছেন।
তিনি সোমবার (১২ অক্টোবর) উপাসনালয়টি পরিদর্শন করেন। এ সময় কানাডা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট অমর চান্দেরের নেতৃত্বে কমিটির নেতারা অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় (ডা. এম কে রায়) এবং সাধারণ সম্পাদক তাপস লাল চৌধুরী।
পরিদর্শনের সময় গুরুদুয়ারা নানক শাহীর গ্রন্থী জাগপ্রীত সিং শিখ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ শ্রীগুরু গ্রন্থ সাহিব পাঠ করেন। পরে হুকুমনামা ও আরদাস অনুষ্ঠিত হয় এবং উপস্থিত ভক্তদের মধ্যে কারা প্রসাদ বিতরণ করা হয়।
রণদীপ সিং সারাই গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বাংলাদেশে অবস্থিত গুরুদুয়ারাগুলোর বিভিন্ন সমস্যা সম্পর্কে তিনি মনোযোগ দিয়ে শোনেন।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, কানাডার প্রতিমন্ত্রী বাংলাদেশে অবস্থিত গুরুদুয়ারাগুলোর উন্নয়ন এবং অবৈধ দখলমুক্ত করার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ব্যাপারেও কানাডা সরকারের দৃঢ় প্রত্যয়ের কথা জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন