প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাবেক ছাত্রদল নেতা চৌধুরী রুবেল (৩০) লক্ষ্মীপুরে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বেপরোয়া গতির ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন।
এই দুর্ঘটনা ঘটে রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে, শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে। দুর্ঘটনায় রুবেল গুরুতর আহত হন এবং সোমবার (২৭ জুলাই) ভোরে তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয় সূত্র অনুযায়ী, রুবেল সিএনজির যাত্রী ছিলেন এবং দ্রুতগতির ড্রামট্রাক সিএনজিটিকে চাপা দেয়। তার হাত-পা ও মাথায় গুরুতর জখম হয়, পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত রুবেল লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি, এছাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের ফারুক হোসেন চৌধুরীর বড় ছেলে ছিলেন।
নিহত রুবেলের ভাই সাবেক ছাত্রদল নেতা শরীফ হোসেন চৌধুরীর বরাত দিয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "সাবেক ছাত্রদল নেতা রুবেল ড্রামট্রাক চাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রুবেলের মৃত্যুতে ছাত্রদলের পক্ষ থেকে শোক জানাচ্ছি। এই নিয়ন্ত্রণহীন ঘাতক বিধ্বংসী ড্রামট্রাক আর কত তাজা প্রাণ কেড়ে নিবে।"
এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজের মোবাইলফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন