প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরাকের উত্তরাঞ্চলে সক্রিয় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিভিন্ন ঘাঁটিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলা শুরু করেছে। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনীর এই হামলা বিমান ও স্থল হামলার মাধ্যমে পরিচালিত হচ্ছে।
রোববার (৩১ মে) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। যদিও, এখনও এই অভিযানে কী ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, তা স্পষ্টভাবে জানা যায়নি।
আইআরজিসির স্থল বাহিনী এই বিশেষ সামরিক অভিযানটি পরিচালনা করছে। তবে নিরাপত্তার স্বার্থে এবং অভিযানের কৌশলগত কারণে কোন কোন সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সেটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য বা নির্দিষ্ট স্থানের নাম উল্লেখ করা হয়নি।
ইরাকের কুর্দিস্তান সীমান্তবর্তী এই অঞ্চলে বেশ কিছু ইরান-বিরোধী সশস্ত্র এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দীর্ঘদিন ধরে অবস্থান নিয়ে তৎপরতা চালাচ্ছিল। যা তেহরানের জন্য জাতীয় নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন