প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনীর পরশুরামে একটি অ্যাম্বুল্যান্স ব্যবহার করে ভারতীয় মদ পাচারের সময় পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে। আটকের সময় অ্যাম্বুল্যান্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হন তারা।
শনিবার (২০ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম-ফেনী সড়কের সমিতি রোড এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। আটক হওয়া দুই ব্যক্তির মধ্যে একজন হচ্ছে উপজেলার পশ্চিম সাহেবনগর চৌধুরী বাড়ি এলাকার আশ্রাফ আলীর ছেলে অ্যাম্বুল্যান্স চালক জসিম উদ্দিন (৫১) এবং অন্যজন হচ্ছে পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে মিনহাজুর রহমান ওরফে অমি (২১)।
পুলিশ জানিয়েছে, একটি অ্যাম্বুল্যান্সে মাদক পরিবহনের গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়েছিল। তল্লাশির সময় গাড়ির ভেতরের বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পাঁচটি কার্টনে থাকা ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মদের মোট পরিমাণ হচ্ছে ৮৭ দশমিক ৭৫ লিটার এবং জব্দ করা মদের আনুমানিক মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ‘অ্যাম্বুল্যান্সের ভেতরে অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা করা হচ্ছিল। অভিযান চালিয়ে ১১৭ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন