ঢাকা শনিবার, ১৬ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিজরী
শনিবার, ১৬ই মে, ২০২৬ইং ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বাং

ট্রেনে যোগ করা হবে বিপুলসংখ্যক বাড়তি বগি


ট্রেনে যোগ করা হবে বিপুলসংখ্যক বাড়তি বগি

পূর্বাঞ্চল রেলপথে ঈদে যাত্রীর চাপ সামাল দিতে ট্রেনে যোগ করা হবে বিপুলসংখ্যক বাড়তি বগি। কারণ ঈদযাত্রার কয়েকদিন আগে ও পরে অন্তত ১০ গুণ বেড়ে যায় যাত্রী চাহিদা। এ কারণে ওই চাপ সামাল দিতে বাড়তি ট্রেন ও কোচ সংযোজনের প্রয়োজন হয়। সেজন্য প্রতি বছরও রেলওয়ের সেরকম উদ্যোগ থাকে। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। যদিও স্বাভাবিক সময়ে অনেক ট্রেনই স্ট্যান্ডার্ড কম্পোজিশনের চেয়ে কম বগি নিয়ে চলাচল করে। তবে বাড়তি কোচ অনেক ক্ষেত্রে ওই স্ট্যান্ডার্ড কম্পোজিশনকে পূর্ণ করতে সহায়ক হবে। আবার অনেক ট্রেনে স্ট্যান্ডার্ড কম্পোজিশনের চেয়েও বেশি কোচ যুক্ত হবে। এভাবেই ঈদ উপলক্ষে বাড়তি কোচ সংযোজন এবং প্রতিটি ট্রেনে দাঁড়িয়ে যাতায়াতের টিকিট বিক্রির মাধ্যমে যাত্রীর চাপ সামাল দেয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ রেলওয়ে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, প্রতিদিন গড়ে দেড় লাখ টিকিট ইস্যু করে বাংলাদেশ রেলওয়ে। মধ্যবর্তী স্টেশন, বেসরকারি পরিচালনাধীন ট্রেনসহ ওই সংখ্যা দাঁড়ায় প্রায় দুই লাখ। ঈদযাত্রার সময় স্বাচ্ছন্দ্যের জন্য ঘরমুখো মানুষের অনেকেই বেছে নেন ট্রেন। সাশ্রয়ী ও নিরাপদ ভ্রমণের বাহন হিসেবে ট্রেনের জন demanda ব্যাপক। তাই ঈদ সময় প্রতিবারই কয়েক গুণ বাড়তি যাত্রীর চাপ সামলাতে রেলওয়ে হিমশিম খেতে হয়। যদিও প্রতি বছর ঈদে রেলে যাত্রী চাপ বাড়ছে। তবে রেলওয়ে এখনো ব্যবস্থাপনার সক্ষমতা অর্জন করতে পারেনি।

সূত্র জানায়, রেলওয়ে ওয়ার্কশপগুলোতে ঈদ সামনে রেখে অন্তত তিন মাস আগে থেকেই বগি মেরামতের কার্যক্রম শুরু হয়। ঈদ সামনে রেখে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপে বিভিন্ন ট্রেনের ১০৫টি কোচ মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। তার মধ্যে ৩ মার্চ পর্যন্ত ৮২টি কোচ অপারেটিং বিভাগকে বুঝিয়ে দেয়া হয়েছে। বাকিগুলোও শিগগিরই বুঝিয়ে দেয়া হবে। মূলত রেলওয়ের মেকানিক্যাল কর্তৃপক্ষের প্রতিদিন সর্বোচ্চ তিনটির বেশি কোচ মেরামত করার সক্ষমতা নেই। একইভাবে এবারের ঈদে পশ্চিমাঞ্চল রেলওয়েও ১০০টি কোচ মেরামত করে ঘাটতি মেটানোর উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ৫৪টি ব্রড গেজ ও ৪৬টি মিটার গেজ কোচ রয়েছে। মূলত ঈদের আগের ও ঈদ-পরবর্তী তিনদিন যাত্রীবাহী ট্রেনগুলোতে টিকিটের চাহিদা বেশি থাকায় ওই সময়ের জন্য কোচ সংযোজন করে স্ট্যান্ডার্ড কম্পোজিশন পূর্ণ করার চেষ্টা করছে রেলওয়ে। আসন্ন ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা এক্সপ্রেসে সর্বাধিক পরিমাণ বাড়তি কোচ সংযোজন করা হবে। এছাড়া একই রুটের তূর্ণা এক্সপ্রেস, মহানগর গোধূলি এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেস, চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেস ও ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটের পর্যটক ও কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে সর্বনিম্ন একটি থেকে সর্বাধিক তিনটি পর্যন্ত বাড়তি কোচ সংযোজন করা হচ্ছে। আর ১৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ট্রেনগুলোতে স্ট্যান্ডার্ড কম্পোজিশনের অতিরিক্ত ওই বগি বাড়তি যাত্রী পরিবহন করবে।

আরও পড়ুন: আন্দোলনের নামে চাপের মধ্যে ছিল অন্তর্বর্তী সরকার

সূত্র আরো জানায়, পূর্বাঞ্চল রেলে প্রতিদিন ১১৯টি লোকোমোটিভের (ইঞ্জিন) চাহিদা রয়েছে। কিন্তু যান্ত্রিক বিভাগের পক্ষ থেকে ৭০-৭৫টির বেশি ইঞ্জিন সরবরাহ করা সম্ভব হচ্ছে না। কিছুদিন ধরে পাওয়া যাচ্ছে ৭০-৭২টি ইঞ্জিন। যার ফলে কানেক্টিং ইঞ্জিন দিয়ে ফিরতি ট্রেন পরিচালনা, শিডিউল পিছিয়ে ট্রেন পরিচালনা এমনকি প্রতিদিন কম গুরুত্বপূর্ণ বিভিন্ন ট্রেনের যাত্রা বাতিলের মাধ্যমে সার্ভিস পরিচালনা করছে রেলওয়ে। সম্প্রতি রেলের ইঞ্জিন সংকটের মধ্যেই প্রতিদিন গড়ে ৮-১০টি ইঞ্জিন যাত্রার মুহূর্তে কিংবা পথিমধ্যে বিকল হচ্ছে। ওই কারণে ঈদযাত্রা নিরবচ্ছিন্ন রাখতে নিয়মিত সরবরাহের পাশাপাশি আরো ১০-১২টি ইঞ্জিন সরবরাহের প্রস্তাব দেয়া হয়েছে। আর ঈদ সামনে রেখে প্রতি বছরই পরিবহন ও ব্যবসায়িক বিভাগের চাহিদামতো কোচ মেরামতের কাজ করা হয়। এবারের লক্ষ্য ১০৫টির মতো বগি মেরামত করা। মূলত প্রয়োজনের তুলনায় কম জনবল থাকায় চাইলেও এর বেশি কোচ মেরামত করে ট্রেনে সংযোজনের সুযোগ নেই। বর্তমানে রেলের শত শত কোচ ওয়ার্কশপে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এই অবস্থায় জনবল সংকট এবং প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে মেরামত করা সম্ভব হচ্ছে না। পাহাড়তলী ওয়ার্কশপে বর্তমানে প্রতিদিন গড়ে দুটি কোচ মেরামত সম্ভব হচ্ছে। ওই ওয়ার্কশপে ২ হাজার ২৫৫ জন জনবলের মঞ্জুরি থাকলেও কাজ করছেন মাত্র ৭১০ জন। সংকট মোকাবেলার জন্য ১৫০ জন অস্থায়ী জনবল দিয়ে কোচ মেরামতের কাজ চালিয়ে নেয়া হচ্ছে।

এদিকে রেলের পরিবহন বিভাগের মতে, ঈদের সময় টিকিটের চাহিদা কয়েক গুণ বেড়ে গেলেও যান্ত্রিক বিভাগের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যায় না। রেলওয়ে বগি এবং ইঞ্জিন ঘাটতি নিয়েই ট্রেন পরিচালনা করছে। একটি কোচ নষ্ট হয়ে গেলে মেরামতের জন্য ওয়ার্কশপে দিনের পর দিন আটকে থাকে। প্রতিটি ট্রেনের জন্য কম্পোজিশনের ২৫ শতাংশ স্পেয়ার থাকার কথা থাকলেও তা মানা হয় না। ঈদ উপলক্ষে প্রতি বছর বাড়তি কোচ সংযোজনের কথা বলা হলেও মূলত ঘাটতি কোচগুলো সমন্বয় করা হয়।

অন্যদিকে রেলের বিপুল পরিমাণ নষ্ট বগি ও ইঞ্জিনের মেরামত অগ্রগতির বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী সাদেকুর জানান, নানা সংকটের কারণে পর্যাপ্ত কোচ-ইঞ্জিন মেরামত সম্ভব হয় না। তবে ঈদ সামনে রেখে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে কোচ ও ইঞ্জিন মেরামতের জন্য। প্রতিবারের মতো ১০০টির বেশি কোচ সংযোজনের উদ্যোগ নেয়া হচ্ছে ঈদের যাত্রী চাহিদা মেটাতে। পাশাপাশি সংকটে থাকা বহরে ১০-১২টি ইঞ্জিনও ঈদের আগে সরবরাহের চেষ্টা চালানো হচ্ছে।

এ বিষয়ে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান জানান, ঈদ সামনে রেখে প্রতি বছরই স্ট্যান্ডার্ড কম্পোজিশন অনুযায়ী ট্রেন পরিচালনার উদ্যোগ নেয়া হয়। এবার নির্ধারিত কোচ ছাড়াও প্রায় সব ট্রেনেই বাড়তি কোচ দেয়া হচ্ছে। পাশাপাশি নতুন আমদানি করা কোচ দিয়ে নতুন রেক তৈরি করে প্রতিস্থাপিত রেকগুলো একাধিক পুরনো আন্তঃনগর ট্রেনে দেয়া হচ্ছে। এজন্য আসন্ন ঈদে যাত্রীরা আগের চেয়েও স্বস্তিতে ভ্রমণ করতে পারবেন।

আরও পড়ুন: আ. লীগ ফিরলে প্রথমে তারেক রহমানকে হত্যা করবে, দাবি নাসিরুদ্দীন পাটওয়ারীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ধুরন্ধর’ ছাড়িয়ে গেল শাকিবের ‘প্রিন্স’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ ইং

০৫:৫৩ এম


‘ধুরন্ধর’ ছাড়িয়ে গেল শাকিবের ‘প্রিন্স’

ঈদকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর প্রচারণায় এখন সম্পূর্ণরূপে তুমুল প্রতিযোগিতা চলমান রয়েছে। সেই দৌড়ে ইউটিউব ট্রেন্ডিং তালিকায় চমক দেখিয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স’। এই ছবির টিজারটি বলিউড তারকা রণবীর সিংয়ের নতুন সিনেমার ট্রেলারকে পেছনে ফেলে ইউটিউবের ট্রেন্ডিং মুভি তালিকায় শীর্ষে উঠে এসেছে। গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমার টিজারটি। এক মিনিট ২৯ সেকেন্ডের দৈর্ঘ্যরে এই টিজারটিকে নির্মাতারা ‘প্রি-ব্লাস্ট’ নাম দিয়েছেন। দর্শকদের কাছ থেকেও শাকিবের এই ছবিটি ব্যাপক সাড়া পাচ্ছে।

পরিচালক আবু হায়াত মাহমুদ এই টিজারে শাকিব খানকে গ্যাংস্টারের রূপে তুলে ধরেছেন। লম্বা চুল, সানগ্লাস এবং অ্যাকশনধর্মী উপস্থিতির মাধ্যমে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক ভিন্ন চিত্র সেখানে ফুটে উঠেছে। এছাড়া, টিজারে শাকিব খানকে ‘প্রিন্স’ চরিত্রে প্রতিপক্ষের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গেও সংঘাতে জড়াতে দেখা যায়।

শুধু ‘প্রিন্স’ নয়, ইউটিউব ট্রেন্ডিং তালিকায় আরও কয়েকটি আলোচিত সিনেমার অবস্থান রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘রাক্ষস’ ট্রেলের রয়েছে। গত শনিবার রাতে প্রকাশিত ট্রেলারটি ইতোমধ্যে সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে। অন্যদিকে, ট্রেন্ডিং তালিকার তৃতীয় স্থানে রণবীর সিং অভিনীত বলিউড সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার স্হান করে নিয়েছে। চতুর্থ স্থানে ভারতের আরেক সিনেমা ‘টক্সিক’ এবং পঞ্চম স্থানে তানিম নূর পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলার রয়েছে। হইচই ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারটিও দর্শকদের মাঝে বিশেষ আগ্রহ তৈরি করেছে। একদিনের মধ্যে এটি প্রায় চার লাখবার দেখা হয়েছে। ইউটিউব ট্রেন্ডিং তালিকায় ‘প্রিন্স’, ‘রাক্ষস’ এবং ‘বনলতা এক্সপ্রেস’- এই তিনটি বাংলাদেশি সিনেমার অবস্থান এখন কেন্দ্রবিন্দুতে রয়েছে। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এসব সিনেমা শেষ পর্যন্ত বক্স অফিসে কতটা সাফল্য লাভ করে, সেটাই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাড়পত্র পেলো রায়হান রাফীর ‘প্রেশার কুকার’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ ইং

০৫:৫৫ এম


ছাড়পত্র পেলো রায়হান রাফীর ‘প্রেশার কুকার’

বর্তমান সময়ের দেশীয় বাণিজ্যিক চলচ্চিত্রের ‘পোস্টার বয়’ খ্যাত নির্মাতা রায়হান রাফী। একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দেয়ার ফলে তিনি দর্শকদের মাঝে আস্থার নাম হয়ে উঠেছেন। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দা মাতাতে এখন প্রস্তুত তার নতুন সিনেমা ‘প্রেশার কুকার’। মুক্তির আগে এবার সিনেমাটি সেন্সর বোর্ড থেকে পেয়েছে সবুজ সংকেত। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতা নিজেই একটি পোস্টের মাধ্যমে ভক্তদের এই আনন্দের খবর জানিয়েছেন। পোস্টে রাফী তার সিনেমাটি নিয়ে অনেকটা কাব্যিক ঢঙে ভাবনার কথা তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন, ‘সব গল্প চিৎকার করে বলা হয় না, কিছু গল্প ধীরে ধীরে ভেতরে ভেতরে ফুটতে থাকে। নতুন দিনের সিনেমা। দেখা হবে সিনেমা হলে।’ নির্মাতার এই পোস্টের পর থেকেই নেটিজেনদের মাঝে সিনেমাটি নিয়ে প্রবল কৌতূহল সৃষ্টি হয়েছে। ‘প্রেশার কুকার’ সিনেমাটি গতানুগতিক ধারার বাইরের গল্প হতে যাচ্ছে। যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চারজন প্রভাবশালী নারী চরিত্র। এই চরিত্রগুলোতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকারা যেমন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। চার ভিন্ন মেজাজের নারীর রসায়নই এই সিনেমার প্রাণ। সবকিছু ঠিক থাকলে আসছে ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহগুলোতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ বদলে গেলো সালমানের নতুন সিনেমার নাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ ইং

০৫:৫৮ এম


হঠাৎ বদলে গেলো সালমানের নতুন সিনেমার নাম

বছরের শুরু থেকেই সালমান খান ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবিটি নিয়ে খবরের শিরোনামে ছিলেন। এবার ছবির নামটি হঠাৎ করে পাল্টে গিয়েছে। প্রযোজনা সংস্থা এবং সালমান খানের পক্ষ থেকে নতুন পোস্টার প্রকাশিত হয়েছে নতুন নাম সহ। নতুনভাবে ছবির নাম রাখা হয়েছে ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, কেন হঠাৎ এই নাম পরিবর্তন করা হলো, এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশিত হয়নি। কারণ, ছবির নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি। গত বছরের ২৭ ডিসেম্বর, সালমান খান নিজের জন্মদিনের উপলক্ষে এই ছবির টিজারটি উন্মুক্ত করেছিলেন। ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। কিন্তু টিজার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি এর প্রেক্ষাপট, যা ২০২০ সালের গালওয়ান ভ্যালি ক্ল্যাশকে নিয়ে, যেখানে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ভারতের সেনাবাহিনীর বীরত্বের চিত্রায়ন দেখে আপত্তি জানিয়েছে চীনের পক্ষ। বেইজিং অভিযোগ করেছে যে, এই সিনেমার মাধ্যমে বিকৃত তথ্য তুলে ধরে জাতীয়তাবাদকে উসকে দেওয়া হচ্ছে এবং চীনা সেনাবাহিনীকে অপমান করা হচ্ছে। চীনা সংবাদমাধ্যমও ছবিটিকে ভারতের জাতীয়তাবাদী প্রচারণার ‘অস্ত্র’ বলে কটাক্ষ করেছে। ছবিটিতে সালমান খানকে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে, যিনি গালওয়ান সংঘাতে ভারতীয় সেনাদের নেতৃত্ব দিয়েছেন। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি অনেক প্রস্তুতি নিয়েছেন। শুটিংয়ের আগে কঠোর অনুশীলন, প্রেশার চেম্বারে প্রশিক্ষণ এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনেন তিনি। নতুন নামের সঙ্গে ছবিটি কবে এবং কীভাবে মুক্তি পাবে, এ নিয়ে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন সালমান খানের ভক্তরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন আনুশকা শেঠি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ ইং

০৬:০২ এম


অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন আনুশকা শেঠি

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠিকে ঘিরে বিয়ের গুঞ্জন যেন নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে রয়েছে, আর মাঝে মাঝে ছড়িয়েছে নানা জল্পনা-কল্পনা। তবে এত দিন সেসব গুঞ্জন বাস্তবে রূপ না নিলেও, সম্প্রতি আবারও বিয়ের খবর ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী।

নতুন করে ছড়িয়ে পড়া এই খবরে ভক্ত এবং অনুরাগীদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক উত্তেজনা। সিয়াসাত ডটকম সূত্রে জানা যায়, অবশেষে বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন ‘বাহুবলি’ তারকা আনুশকা শেঠি। এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ভাবছেন এই অভিনেত্রী। এই ব্যবসায়ী অভিনেত্রীর পরিবারের পরিচিত। বর্তমানে দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা চলছে। দুজনের সম্মতিতে বিয়ে ঠিক হওয়া সম্ভব।

আরও জানা যায়, পাত্র একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আনুশকা শেঠির পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিয়ের দিন এবং তারিখ চূড়ান্ত হলে, ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দুই পরিবারের সদস্য এবং চলচ্চিত্র জগতের কয়েকজন বন্ধু উপস্থিত থাকবেন। আনুশকা শেঠি বরাবরই তার ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছেন। প্রেম এবং বিয়ে নিয়ে নানা সময়ে নানা কথা সামনে এলেও, খুব কমই এসব বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন তিনি। ফলে তার বিয়ে নিয়ে নতুন কোনো খবর এলেই মানুষের কৌতূহল বেড়ে যায়। এবারো তার ব্যতিক্রম নয়।

তবে এখনও এই বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন আনুশকা শেঠি। বলে রাখা ভালো, বহুল আলোচিত ‘বাহুবলি’ সিনেমায় অমরেন্দ্র বাহুবলি ও দেবসেনা চরিত্র রূপায়ন করেন অভিনেতা প্রভাস এবং আনুশকা শেঠি। পর্দায় এ জুটির রসায়ন ভক্তদের মনে এতটাই দাগ কাটে যে, বাস্তব জীবনেও তাদের জুটি হিসেবে ভেবে নেন তারা। ‘বাহুবলি-টু’ মুক্তির পর প্রভাস এবং আনুশকার প্রেম এবং বিয়ে নিয়ে নানা গুঞ্জন চাউর হতে থাকে। তাছাড়া দুজনই এখনো অবিবাহিত। দুয়ে দুয়ে চার মিলিয়ে চলতে থাকে নানা জল্পনা-কল্পনা। যদিও পরবর্তীতে দুজনই এই গুঞ্জন অস্বীকার করেন। আনুশকা শেঠি এক সাক্ষাৎকারে বলেছিলেন “আমি প্রভাসকে ১৫ বছর ধরে চিনি। সে আমার এমন বন্ধু যাকে রাত ৩টা সময়ও ফোন কল করতে পারি।” আনুশকা শেঠি অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ঘাটি’। গত বছরের ৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এটি। বর্তমানে তার হাতে মালায়ালাম ভাষার ‘কাঠানার’ সিনেমার কাজ রয়েছে। এখন সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে মুক্তি পাবে এটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫২
জোহর ১১:৫৬
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:৩৪
ইশা ০৭:৫৩
সূর্যোদয় : ০৫:১৬ সূর্যাস্ত : ০৬:৩৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%