প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিল্লি হাইকোর্ট ‘ককরোচ জনতা পার্টি’র এক্স অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (জুন) এই নির্দেশ দেওয়া হয়।
বিচারপতি স্বরনার কান্ত শর্মার বেঞ্চ, দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের করা আবেদনকে মঞ্জুর করেন।
শুনানির সময় কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুশার মেহতা বলেন, দলের কিছু পোস্ট নিট পরীক্ষার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল।
এ কারণে অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছিল। কিন্তু আদালত জানায়, নিট পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে।
ফলে কেন্দ্রীয় সরকারের উত্থাপিত উদ্বেগের আর কোনো ভিত্তি অবশিষ্ট নেই, যা কারণে আদালত অ্যাকাউন্টটি আনব্লক করার নির্দেশ দেন।
সংবাদমাধ্যম লাইভ ল জানিয়েছে, আদালত মনে করেন যে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কারণে অ্যাকাউন্টটি ব্লক রাখার আর কোনো যৌক্তিকতা নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন