প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সক্রিয় রয়েছে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি নিয়মিত নিজের বিভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করেন ফলোয়ারদের সঙ্গে। কখনো কখনো তিনি পরামর্শও প্রদান করেন। আজ, তিনি একটি ভিডিও বার্তায় মেয়েদের উদ্দেশে পরামর্শ দিলেন যে, কোনো বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো উচিত নয়।
প্রভা বলেন, "মেয়েরা শোনো, আমার ছোট-বড় প্রত্যেককে একটা অনুরোধ করি, যত কিছুই হোক, কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না। যতই ছেলে বলুক, ‘বউ ভালো না, সমাজের জন্য, সন্তানের জন্য সংসার রাখতে হচ্ছে’; এদের স্ক্রিপ্ট একই। এসব কথা শুনবে না, বিশ্বাসও করবে না। বিশ্বাস করে যদি এরকম কোনো বিষয়তে জড়িত হও, তাহলে সারাজীবন নিজেকে মাফ করতে পারবা না। সুতরাং কখনো কোনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না, যতই ম্যানিপুলেট করার চেষ্টা করুক না কেন।"
প্রভা উল্লেখ করেন যে, তিনি নিজেও কিছুদিন আগে এমন একটি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। সেটির উদাহরণ টেনে বলেন, ‘তোমাকে (মেয়েদের) অনেক কথা শুনতে হবে, কিছু দিন আগে আমাকেও শুনতে হয়েছিল এরকম কথা; আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে, এরা কী কী বলে। আমি তাকে সোজা বলে দিয়েছি, আপনার যদি ওই সংসারে এত সমস্যা থাকে, ডিভোর্সের প্রসেসিং যদি চলতেই থাকে, তাহলে সেটা আগে শেষ করে আসেন। তারপর ভেবে দেখব, আমরা একে-অন্যের জন্য মানানসই কিনা। এখন সে লোক বলে বেড়ায়, আমি নাকি সাইকো! আই অ্যাম হ্যাপি টু বি আ সাইকো। আই অ্যাম গ্ল্যাড, ওই সংসারে ঢুকিনি।"
প্রভা মনে করেন, সংসারে অশান্তির অজুহাত দেখিয়ে ওইসব ব্যক্তি মেয়েদের সঙ্গে সখ্য করার চেষ্টা করে। তাই, তিনি সেসব ছেলের সঙ্গে প্রেম তো দূর, বন্ধুত্ব করতেও সতর্ক করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন