প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রেজাউল করিম। সরকারের পক্ষ থেকে তাকে এক বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হয়েছে।
ইতিপূর্বে তিনি পিডিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সোমবার (১ জুন) রাতে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে রেজাউল করিমকে তার অবসরোত্তর ছুটি ও এসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করার শর্তে এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
জনস্বার্থে পরিচালিত এ আদেশে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনের একটি অনুলিপি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সিনিয়র সচিব (বিদ্যুৎ বিভাগ), পরিবহন কমিশনার, কর অঞ্চলসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে।
প্রকৌশলী রেজাউল করিম আগামী ২০২৪ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৯তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এর আগে তিনি পিডিবির সদস্য (বিতরণ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন