প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচের বাকি মাত্র ১১ দিন রয়েছে। তার পূর্বে আগামী রোববার (৭ জুন) এবং ১০ জুন হন্ডুরাস ও আইসল্যান্ডের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্ক্যালোনির দল। শেষ মুহূর্তের কঠোর প্রস্তুতি সেশনের মাধ্যমে লিওনেল স্কালোনির কোচিং স্টাফ ইনজুরিতে থাকা খেলোয়াড়দের শারীরিক অবস্থার পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন। হন্ডুরাসের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচের পূর্বে সংবাদ সম্মেলনে কোচ তাদের অগ্রগতি নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন।
আর্জেন্টিনা দল যুক্তরাষ্ট্রে এসেছে এমন নয়জন খেলোয়াড়কে নিয়ে, যারা ইনজুরি বা শারীরিক অস্বস্তির কারণে স্বাভাবিকভাবে অনুশীলনে অংশ নিতে পারছেন না। তাদের মধ্যে কেউ ইতোমধ্যে সুস্থ হয়ে সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন, আবার কেউ আলাদাভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তবে আশা করা হচ্ছে তারা উদ্বোধনী ম্যাচের জন্য ফিট হয়ে উঠবেন।
স্ক্যালোনি ব্যাখ্যা করেন, 'যারা আলাদাভাবে অনুশীলন করছে তারা উন্নতি করছে। যখন আমরা স্কোয়াড ঘোষণা করেছি, তখনই প্রত্যেকের অবস্থা জানতাম এবং তারা ভালো আছে। স্বাভাবিকভাবেই আমরা এই ম্যাচগুলোতে তাদের ঝুঁকিতে ফেলতে চাই না। পরিকল্পনা হলো তারা এই দুই প্রীতি ম্যাচে অংশ নেবে না।'
এমএলএসে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ম্যাচে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ার পর থেকেই লিওনেল মেসির ফিটনেস নিয়ে শঙ্কা সৃষ্টি হয়। মেসির শারীরিক অবস্থা সম্পর্কে সুখবর দিয়েছেন আর্জেন্টিনার কোচ। তিনি বলেছেন, 'লিও ভালো আছে। সে দলের সঙ্গে আংশিক অনুশীলন করেছে, এটা খুব গুরুত্বপূর্ণ। সে এখন আর পুরোপুরি আলাদা নয়। এমনকি সে এই ম্যাচগুলোর একটিতে খেলতেও পারে। আমরা দেখব সেটা আগামীকালের ৯৭ জুন) নাকি পরের ম্যাচের। সে অনেক ভালো অবস্থায় আছে, যা আমাদের স্বস্তি দিচ্ছে।'
ইনজুরিতে থাকা খেলোয়াড়দের মধ্যে যারা আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠতে পারে:
নিকোলাস গঞ্জালেস: অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে মৌসুমের শেষ দিকে বাম রেক্টাস ফিমোরিস পেশিতে ছিঁড়ে যাওয়ার কারণে তিনি বাইরে ছিলেন। শুরু থেকেই তিনি দলের সঙ্গে অনুশীলন করছেন এবং তার আলজেরিয়ার বিপক্ষে খেলা নিয়ে কোনো সংশয় নেই।
ক্রিস্টিয়ান রোমেরো: 'কুতি' ডান হাঁটুর মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্টে আঘাতের কারণে সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন। টটেনহ্যামের হয়ে শেষ মাসে খেলতে না পারলেও, ডায়াগনোসিসের পর পরিস্থিতি ইতিবাচক হয়ে ওঠে। মঙ্গলবার (২ জুন) থেকে তিনি দলের সঙ্গে অনুশীলন করছেন এবং বর্তমানে তিনি ১০০% ফিট।
জুলিয়ান আলভারেজ: বুধবার (৩ জুন) ওপেন ট্রেনিং মিস করার কারণে কিছু উদ্বেগ তৈরি হয়েছিল, তবে বৃহস্পতিবার (৪ জুন) তিনি সম্পূর্ণ অনুশীলনে ফিরেছেন। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে আর্সেনালের বিরুদ্ধে পাওয়া গোড়ালির চোটের পর থেকেই তিনি অস্বস্তিতে ছিলেন।
লিওনেল মেসি: ইন্টার মায়ামির হয়ে খেলার সময় বাম হ্যামস্ট্রিংয়ে সামান্য স্ট্রেইন পেয়েছেন। তিনি এখনও আলাদা অনুশীলন করছেন এবং হন্ডুরাসের বিরুদ্ধে শনিবারের (৭ জুন) প্রীতি ম্যাচে খেলবেন না। তবে ১৬ জুনের আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচে তার খেলা নিয়ে কোনো সন্দেহ নেই।
এমিলিয়ানো মার্টিনেজ: ডান হাতের রিং ফিঙ্গারে ফ্র্যাকচারের কারণে ব্যান্ডেজ সহ এক হাতে অনুশীলন করছেন। এমি অতিরিক্ত সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন এবং উদ্বোধনী ম্যাচের জন্য ফিট থাকবেন। তিনি প্রীতি ম্যাচগুলোতে খেলবেন না, তবে আফ্রিকান দলের বিরুদ্ধে শুরুর একাদশে থাকবেন।
নাহুয়েল মলিনা: ১৬ মে সেল্টা ভিগোর বিপক্ষে কোয়াড্রিসেপসে গ্রেড ১ টিয়ার পাওয়ার পর তিনি বাইরে ছিলেন। সময়ের হিসেবে বিশ্বকাপ শুরুর আগে পর্যাপ্ত সময় এখনও রয়েছে, তাই তিনি ফেরত আসতে পারেন এবং শিগগিরই দলের সঙ্গে যোগ দিতে পারেন।
অন্যদিকে, তিনজন খেলোয়াড়ের পরিস্থিতি এখনও অনিশ্চিত। গনসালো মন্টিয়েলের অংশগ্রহণ নিশ্চিত নয়, কারণ তিনি গ্রেড ২ কোয়াড্রিসেপস টিয়ারে ভুগছেন এবং এখনও পুরো দলের সঙ্গে অনুশীলনে ফিরে আসেননি। সময় অনুযায়ী তিনি খুব কম সময়ের মধ্যে ম্যাচের জন্য ফিট হতে পারেন।
লিয়ান্দ্রো পারেদেস (হ্যামস্ট্রিং ইনজুরি) এবং নিকো পাজ (হাঁটুর হালকা হাড়ের ইনজুরি) আলাদাভাবে অনুশীলন করছেন এবং হন্ডুরাস ম্যাচের পর তাদের অবস্থা মূল্যায়ন করা হবে। পরিকল্পনা অনুযায়ী, তারা রোববার (৭ জুন) থেকে দলের অনুশীলনে ফিরে আসতে পারেন। তবে আইসল্যান্ডের বিরুদ্ধে পরের প্রীতি ম্যাচে তাদের খেলানোর ঝুঁকি নেওয়া হবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন