প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের সলঙ্গায় বাস চাপায় অটোরিকশায় থাকা মা ও ছেলে নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। বৃহস্পতিবার(৯ জুলাই) বিকালে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতদের পরিচয় হচ্ছে, কামরাখন্দ উপজেলার নুরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নিলা বেগম(২৫) এবং তার তিন বছর বয়সী ছেলে।
পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, বগুড়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। বাসটি বিকালে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় পৌঁছানোর পর বিপরীত রাস্তায় থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়। এই কারণে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়। এরপর অটোরিকশায় আরও থাকা অন্য যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইসমাইল হোসেন জানিয়েছেন, বাসটি যমুনা সেতু পশ্চিম টোলপ্লাজা এলাকাস্থল থেকে আটক করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি, শুধু চালকের সহকারীকে আটক করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন