প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নীলফামারীর কোল্ড স্টোরেজ বা হিমাগারের আলুর ভাড়া কমিয়ে কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় ডিসি অফিস মোড়ে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি সংগঠনটি এই কর্মসূচিটি ঘণ্টাব্যাপী আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সংগঠনের সদর উপজেলা সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব এবং কিশোরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা এই সময় উল্লেখ করেন, দেশে আলুর বাম্পার ফলন থাকা সত্ত্বেও কৃষকরা উৎপাদিত আলুর ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁরা জানান, কোল্ড স্টোরেজের ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
তারা অভিযোগ তুলে বলেন, কোল্ড স্টোরেজ মালিকরা নির্ধারিত ব্যয়ের তুলনায় অতিরিক্ত ভাড়া আদায় করে আসছেন। কৃষকদের স্বার্থরক্ষায় তাঁদের দাবি, সারা দেশে আলু সংরক্ষণের ভাড়া প্রতিকেজি ৫ টাকা নির্ধারণ করা হোক।
মানববন্ধন শেষে, জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময়ে সংগঠনটির সদস্য এবং আলুচাষিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন