প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরের টারম্যাকে দুটি উড়োজাহাজের মধ্যে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ ঘটে যায়, সেখান থেকে উড়োজাহাজ দুটি রক্ষা পায়। শেষ মুহূর্তে উভয় উড়োজাহাজ থামাতে সক্ষম হলেও এতে একজন কেবিন ক্রু আহত হওয়ার ঘটনা ঘটে এবং কাতার এয়ারওয়েজের উড়োজাহাজের সামনের অংশে ক্ষয়ক্ষতি হয়।
রবিবার, সিডনি বিমানবন্দরের টারম্যাকে এই ঘটনা ঘটে বলেও জানানো হয়েছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো থেকে। এই ঘটনার ব্যাপারে একটি তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থা।
সংস্থাটি জানিয়েছে, জেটস্টারের একটি এ৩২০ উড়োজাহাজ কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে উড্ডয়নের প্রস্তুতি ছিল। এই পরিস্থিতিতে ফ্লাইট ক্রুরা একটি ক্রসিং ট্যাক্সিওয়েতে কাতার এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজকে খুব কাছাকাছি দেখতে পান। উড়োজাহাজটি একটি এয়ারক্রাফট টাগ দ্বারা টানা হচ্ছিল।
পরিস্থিতি যখন বোঝা যায়, তখনই উভয় উড়োজাহাজকে আকস্মিকভাবে থামানো হয়। এই ঘটনার ফলে জেটস্টারের একজন কেবিন ক্রু সদস্য আহত হন, অন্যদিকে কাতার এয়ারওয়েজের উড়োজাহাজের সামনের চাকা এবং সেটিকে টেনে নেওয়া টাগবোটের মধ্যে সংযোগ ক্ষতিগ্রস্ত হয়।
অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা কোয়ান্টাস জানিয়েছে, তারা ঘটনাটি তাদের তরফ থেকেও তদন্ত করছেন।
জেটস্টারের এক মুখপাত্র জানিয়েছেন, তাদের উড়োজাহাজটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশনা অনুসরণ করে চলছিল। কিন্তু অন্য একটি উড়োজাহাজ খুব কাছে চলে আসলে পাইলটদের জোরে ব্রেক করতে বাধ্য হতে হয়।
ঘটনার বিষয়ে কাতার এয়ারওয়েজের তরফ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন