প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানী ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ। এই অভিযানের ফলে মোট ২ হাজার ২০১টি মামলা করা হয়েছে। সোমবার, রাজধানীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে নয়টি বাস, একটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, পাঁচটি সিএনজি ও ১৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ৭১টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, আটটি ট্রাক, আটটি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ১৬৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১টি বাস, দুইটি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ১০৩টি সিএনজি ও ২৪৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ৪৪৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬টি বাস, ২০টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ২৪২টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে নয়টি বাস, তিনটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ২০০টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে আটটি বাস, ১৩টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ২৪১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ৪০৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৩টি বাস, একটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি ও ১৮৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ৪৩৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, একটি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ২৩৭টি মামলা হয়েছে।
এছাড়াও, অভিযানকালে মোট ৪৩৩টি গাড়ি ডাম্পিং এবং ৩১৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন