প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়া সত্ত্বেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক পুলিশ জনসেবায় এক মুহূর্তের জন্য থেমে নেই। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ট্রাফিক পুলিশ সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছেন।
তারা একদিকে যেমন যান চলাচলকে স্বাভাবিক রাখতে কাজ করছেন, অন্যদিকে জলাবদ্ধতা নিরসন ও নগরবাসীর দুর্ভোগ লাঘবে সক্রিয় ভূমিকা গ্রহণ করছেন।
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি পথচারীদের নিরাপদে চলাচলের জন্য তাদের সহায়তা প্রদান করছেন। একইসময়, সড়কে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের উদ্দেশ্যে তারা ড্রেনের মুখ পরিষ্কার করেছেন, পানি প্রবাহ স্বাভাবিক রাখতে সহায়তা করছেন এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে জলাবদ্ধতা নিরসনের কাজে লিপ্ত আছেন।
ডিএমপির ট্রাফিক পুলিশের এই মানবিক ও দায়িত্বরত কার্যক্রমের ফলে, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সচল রাখা সম্ভব হয়েছে। জনসেবায় নিবেদিত ডিএমপির ট্রাফিক পুলিশ, প্রতিকূল পরিস্থিতিতেও রাজধানীবাসীর পাশে থেকে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাভাবিক নগরজীবন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন