প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থের জন্য অপেক্ষা করা শিক্ষক-কর্মচারীদের জন্য অত্যন্ত সুখবর আসছে। আগামী শনিবার (১৫ আগস্ট) ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রম শুরু হবে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয় সূত্র থেকে জানা যায়, অবসর সুবিধা বোর্ডের অর্থ পাবেন ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-কর্মচারী। একইসঙ্গে কল্যাণ ট্রাস্টের অর্থ পাবেন ৫৩ হাজার ৪৭৭ জন আবেদনকারী।
এর আগে প্রাথমিকভাবে ১ লাখ ১৯ হাজার শিক্ষক ও কর্মচারীকে টাকা দেওয়ার পরিকল্পনা থাকলেও আবেদনকারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তা বেড়ে ১ লাখ ২৩ হাজার করা হয়েছে। কল্যাণ ট্রাস্ট থেকে প্রথম ধাপে শিক্ষক-কর্মচারীরা পাবেন ২ লাখ ৩৯ হাজার টাকা। পরবর্তীতে যাদের বকেয়া থাকবে, তারা পর্যায়ক্রমে অর্থ পেয়ে যাবেন।
গত ৬ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন