প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফাইনালে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় মুখোমুখি হতে চলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং বর্তমানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপার এই লড়াইয়ে মাঠে নামবে দুই দল।
এর আগে স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি দেখায় একটি ভারসাম্যপূর্ণ অবস্থান রয়েছে। ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে তারা। এই ১৪টি ম্যাচের মধ্যে আর্জেন্টিনার জয় ৬টি এবং স্পেনের জয়ও ৬টি। বাকি দুটি ম্যাচ ড্র হিসেবে শেষ হয়েছে।
তবে এটি হবে ফিফা বিশ্বকাপে স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে দ্বিতীয় ম্যাচ। এর আগে বিশ্বকাপের মঞ্চে তাদের দেখা হয়েছিল মাত্র একবার। ১৯৬৬ সালের বিশ্বকাপ আসরের গ্রুপ পর্বে এই দুই দল মুখোমুখি হয়েছিল, সেখানে আর্জেন্টিনা ২-১ গোলে স্পেনকে হারিয়েছিল।
তবে মজার বিষয় হলো, একবিংশ শতাব্দীতে দুই দলের লড়াইয়ে কিছুটা এগিয়ে রয়েছে স্পেন। ২০০০ সালের পর তাদের মধ্যে চারবার ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে তিনটিতে জয়ী হয়েছে স্প্যানিশরা।
অপ্টার সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ ফিফা বিশ্বকাপ শিরোপা জয়ী হওয়ার দৌড়ে ফেবারিট হিসেবে ফাইনালে নামছে স্পেন। ম্যাচটি নিয়ে ২৫ হাজারবার সিমুলেশন করা হয়েছে, যেখানে ৫৯ দশমিক ৬ শতাংশ সিমুলেশনে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে, বাকি ৪০ দশমিক ৪ শতাংশ সিমুলেশনে শিরোপা ধরে রাখার কৃতিত্ব দেখিয়েছে আর্জেন্টিনা।
নির্ধারিত ৯০ মিনিটের ফলাফল বিবেচনায় পরিকল্পনা করা হলে, ৪৫ শতাংশ সিমুলেশনে স্পেন জয়ী হয়েছে। ২৯ শতাংশ ক্ষেত্রে ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়িয়েছে। আর বাকি ২৬ শতাংশ সিমুলেশনে নির্ধারিত সময়েই জয়ী হয়েছে আর্জেন্টিনা।
পরিসংখ্যান, সাম্প্রতিক ফর্ম এবং সুপারকম্পিউটারের পূর্বাভাস স্পেনকে কিছুটা এগিয়ে রাখলেও, বিশ্বকাপের ফাইনাল বরাবরই আলাদা এক মঞ্চ। এখানে অতীতের হিসাব-নিকাশ অনেক সময়ই ম্লান হয়ে যায়। শিরোপা ধরে রাখার লক্ষ্যে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নে উজ্জীবিত স্পেন—এই দুই দলের লড়াইয়ে ফুটবল বিশ্ব অপেক্ষা করছে আরেকটি স্মরণীয় ফাইনালের সাক্ষী হওয়ার জন্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন