প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের বিদায়ি সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সেনা সদর দপ্তরে এ সাক্ষাৎ হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে একটি গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সেনা সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে, দুই বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা, পেশাদারি এবং আন্তঃবাহিনী সহযোগিতা আরো সুদৃঢ় করার জন্য বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় দীর্ঘদিন ধরে নিবিড় সমন্বয়ে কাজ করে আসছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন