প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গণতন্ত্র যখনই হোঁচট খেয়েছে, তখনই বিভিন্ন সম্প্রদায়ের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এ কারণে, বিএনপি সরকার মানবিক-গণতান্ত্রিক দেশ গড়ার লক্ষ্যে সব ধর্ম-বর্ণের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার কাজ করছে, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান।
তিনি শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্ম, বর্ণ কিংবা সম্প্রদায়ের মানুষের নয়, বরং এ দেশ সবার। ধর্মীয় পরিচয়ের কারণে কারও অধিকার ক্ষুণ্ন হওয়া কিংবা বৈষম্যের শিকার হওয়ার সুযোগ নেই।
তিনি উল্লেখ করেন, অতীতে বিভিন্ন সময়ে গণতন্ত্র বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ওপরও আঘাত এসেছে। সরকার একটি মানবিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে বলেও জানান তিনি।
এ সময় মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী দেশকে দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও বসবাসের উপযোগী করে গড়ে তুলতে সব ধর্ম ও বর্ণের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন