প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগে নোয়াখালীতে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নোয়াখালী PRESS ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি র্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘দনিক আমার দেশ’ নোয়াখালী জেলা প্রতিনিধি ও অধিকার-এর ডিফেন্ডার আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি বি ইউ এম কামরুল ইসলাম, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খান, সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মানিক ভূঁইয়া, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি মাহবুবুর রহমান, সাপ্তাহিক চলতিধারা সম্পাদক এম বি আলম ও ‘দনিক দিশারী’ সম্পাদক আকাশ মো. জসিম প্রমূখ।
বক্তারা বলেন, অতীতে রাজনৈতিক ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন সময়ে বিরোধী মতাবলম্বী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নির্যাতন, গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, মিথ্যা মামলা ও হয়রানির শিকার হয়েছেন। তারা মানবাধিকার সুরক্ষায় গণতন্ত্র, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, প্রতিবছর ২৬ জুন ‘নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ হিসেবে পালিত হয়। ১৯৮৪ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক অথবা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশন গ্রহণ করে। ১৯৮৭ সালের ২৬ জুন এটি কার্যকর হয় এবং পরবর্তীতে দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশ ১৯৯৮ সালের ৫ অক্টোবর জাতিসংঘ প্রণীত নির্যাতনবিরোধী কনভেনশনে অনুস্বাক্ষর করে। কনভেনশন অনুমোদনকারী রাষ্ট্রগুলো জাতীয় আইনে নির্যাতনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে সম্মত হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন