প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ ইরফান হোসেন মুরাদ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন পিপিএম ও রাউজান থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
গত ২৮ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ সকাল ১১টার দিকে রাউজান থানার এসআই (নিরস্ত্র) মোঃ জান্নাতুন নাঈম রাজন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব রাউজান রাবার বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় আব্দুল মালেকের মালিকানাধীন ধানিজমির পাশ থেকে ইরফান হোসেন মুরাদকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী আমিরুল ইসলাম ওরফে শিফন (২৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক তল্লাশি করে তার হেফাজত থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত ইরফান হোসেন মুরাদ এবং পলাতক আমিরুল ইসলাম ওরফে শিফনের বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন