প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুই জন স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে।
এই অভিযানের সময় ৩ কেজি ৬৪২ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭ কোটি ১৪ লাখ টাকা।
বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান শুরু করে।
এই সময় ১ নম্বর গেইটের সামনের পাকা রাস্তার ওপরে একটি প্রাইভেট কারের তল্লাশি করে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক করা ব্যক্তিদের কাছ থেকে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার, একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭ কোটি ১৩ লাখ ৬৪ হাজার ৯৯০ টাকা। পাশাপাশি, জব্দকৃত প্রাইভেট কারের মূল্য ৫৪ লাখ ৫০ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোনের মূল্য ৩৬ হাজার টাকা।
এই অভিযানকালে উদ্ধার হওয়া নগদ ৪ হাজার ৮১৫ টাকাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
সর্বমোট জব্দকৃত মালামালের সিজার মূল্য ৭ কোটি ৬৮ লাখ ৫৫ হাজার ৮০৫ টাকা।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান এবং তাদেরকে যশোর কোতয়ালী থানায় হস্তান্তরের কার্যক্রম এবং জব্দকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত অঞ্চলে স্বর্ণসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে।
চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় বিজিবি’র নিয়মিত অভিযান কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি দৃঢ় প্রতয়শীল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন