প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার ১১ বছর পর জাতীয় বেতন স্কেল বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি পাচ্ছে। যদিও প্রশাসনিক আমলারা মূল সুবিধাভোগী, তবে ক্রীড়াঙ্গনের অনেক কোচ, সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরাও এই বেতন বৃদ্ধির আওতায় আসছেন।
ক্রীড়াঙ্গনের প্রধান অভিভাবক সংস্থা হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের অধীনে রয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, বিকেএসপি, ক্রীড়া পরিদপ্তর এবং যুব উন্নয়ন অধিদপ্তর।
জাতীয় ক্রীড়া পরিষদ, বিকেএসপি ও ক্রীড়া পরিদপ্তরে সাবেক ক্রীড়াবিদরা বিভিন্ন পদে যেমন কোচ ও অফিসার হিসেবে কর্মরত আছেন। তারা সবাই পে-স্কেলের আওতায় থাকার কারণে বেতন বৃদ্ধির সুবিধা পাবেন।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রথম পা রাখা জায়গা হলো বিকেএসপি। সেখানে খেলোয়াড় তৈরির কারিগর কোচদের বেতন ছিল তুলনামূলকভাবে কম। যেখানে বিসিবি কিংবা বাফুফের কোচরা উচ্চ বেতনে কাজ করতেন, সেখানে সরকারি নিয়মে বিকেএসপির কোচদের মাসের শেষ পর্যন্ত চলতে কষ্ট হতো।
১১ বছর পর পে-স্কেল বৃদ্ধি পাওয়ায় বিকেএসপির উপ পরিচালক ও বিশিষ্ট ক্রিকেট কোচ মন্টু দত্ত কিছুটা তৃপ্তি প্রকাশ করেছেন। তিনি জানান, "এটা অনেক দিনের দাবি ছিল পেশাজীবী সমাজের। অবশেষে সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে।" বিকেএসপির কোচ ও অন্যান্যরা এই সুবিধা পাবেন, বিশেষ করে কোচদের জন্য কিছুটা চাপ কমবে।
সাবেক শুটার আল আমিন সবুজ বর্তমানে ক্রীড়া পরিদপ্তরের অধীনে জেলা ক্রীড়া অফিসার হিসেবে কাজ করছেন। তিনি জানান, "একটি জেলার সামগ্রিক দিক দেখার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ক্রীড়া অফিসারদের কাজ।" তিনি মনে করেন, পে স্কেলের এই সিদ্ধান্ত ক্রীড়াবিদদের পরবর্তী জীবনে ক্রীড়াঙ্গনের সঙ্গে থাকার সুযোগ তৈরি করবে।
তিনি আরও বলেন, "যখন একজন ক্রীড়াবিদ খেলাধূলা শেষে দেখবে ক্রীড়া অফিসার কিংবা কোচ হলে ভালো বেতন পাওয়া যায়, তখন অবশ্যই তারা এই পেশায় আসবে।" এতে ক্রীড়াঙ্গনের মান অনেক বৃদ্ধি পাবে।
জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে দেশের সকল ফেডারেশন ও ক্রীড়া স্থাপনা রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে বিভিন্ন খেলায় দশের অধিক কোচ কর্মরত আছেন।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক প্রশাসন টিটন ক্ষীসা জানিয়েছেন, "জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে কোচরাও পে স্কেলের অধীনে বেতন ভাতাদি সুবিধা পাবেন।" তিনি বলেন, "এটা আমাদের কোচদের জন্য খানিকটা স্বস্তির খবর। কোচরা ভালো থাকলে আরো ভালো মানের ক্রীড়াবিদ উঠে আসবে।"
ফুটবল, ক্রিকেটের বাইরে অন্যান্য খেলাধুলার অধিকাংশ খেলোয়াড়রা পুলিশ, আনসার, নৌবাহিনী, সেনাবাহিনীসহ বিভিন্ন সার্ভিস সংস্থায় যুক্ত রয়েছেন। সার্ভিসেস সংস্থায় কর্মরত স্থায়ী ক্রীড়াবিদরাও এই সুবিধার আওতায় থাকবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন