প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদক লাভকারী মুস্তাফা মনোয়ার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৯ জুন) সকালে সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবারের সূত্র বলছে, মুস্তাফাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে গত ১৪ জুন চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন এবং ব্যাকটেরিয়ার সংক্রমণে ভুগছিলেন।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রোস্টেট ক্যানসারের কারণে মুস্তাফা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেবার তিনি লাইফ সাপোর্টে ছিলেন এবং চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে গিয়েছিলেন। সেখান থেকে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে ফিরেছিলেন। কিন্তু দুই বছর পর আবার নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
মাগুরা জেলার নাকোল গ্রামে ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রাম তাঁর পৈতৃক নিবাস। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।
দীর্ঘ কর্মজীবনে মুস্তাফা মনোয়ার চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন এবং সাংস্কৃতিক অঙ্গনে অসাধারণ অবদান রেখে দেশের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন। শিল্প ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে তিনি একুশে পদক লাভ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন